Writer : Rupam Islam
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Art & Culture>Dance & Music (including Folk Songs)
- Publication Year : 2025
- ISBN No : 9789354257483
- Binding : Card Board (Hard) with Gel Jacket
- Pages : 214
- Weight : 400 gms
- Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
কবিগায়ক রূপমকে নিয়ে কবি জয় গোস্বামী এ গ্রন্থে লিখেছেন: ‘রূপম ইসলাম সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে, পুরনো ঐতিহ্যের মধ্যে নতুন স্রোত ঢুকিয়ে দেখতে চেয়েছেন কী শিল্প আবিষ্কৃত হয়! তাঁর আবিষ্কার সফল হয়েছে, এখন তা সর্বজনস্বীকৃত। …এসে গেছেন নতুন এক শিল্পী যিনি তাঁর কবিতার মধ্যে সুর সংযোজন করে এবং নিজে তাঁর গায়নরূপ প্রকাশ করে তাঁর শ্রোতাদের মুগ্ধ করছেন না শুধু, করছেন ক্রুদ্ধ, বিচলিত ও উন্মত্ত। যদি রূপম ইসলামের একক অনুষ্ঠানের সাক্ষী হওয়া যায় তবে বোঝা যাবে তরুণ-তরুণীরা সত্যিই কীভাবে উন্মত্ত হয়ে দাঁড়িয়ে উঠছেন তাঁর গানের সঙ্গে। এ ছাড়া শুধু মুগ্ধ করা এই শিল্পীর উদ্দেশ্য নয়।’ কেননা যে রক-সংগীতের ধারা রূপম সৃষ্টি করে চলেছেন তা সম্পূর্ণ অজ্ঞাত অনাবিষ্কৃত এক দৃষ্টিকোণ আমাদের সামনে তুলে ধরে। যে আবিষ্কার-যাত্রাপথে রূপম মানুষের মধ্যে লুকিয়ে থাকা শয়তানকেও টেনে বের করে আনেন।
গানের কবিতায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে তিনি সজোরে তথাকথিত ‘অপশব্দে’র ব্যবহারেও দ্বিধা করেন না। যে বিদ্রোহ প্রচণ্ড গতিবেগে ঢুকে পড়েছে গানের কবিতায় তা লক্ষণীয়। কখনও এক প্রচণ্ড ধিক্কারযুক্ত ভালবাসায় রূপম ভেঙে দিতে চান সমস্ত সামাজিক ট্যাবুকে। যে গান আজকের মুহূর্তকে ধরবার গান। চিরকালের গানের দিকে ক্রমশ বয়ে চলেন কলকাতার এই অরফিউস। শিল্পীর একান্ত গভীর গোপন, নিজের কাছে সৎ, সৃষ্টিশীল সত্তাকে আগলে রাখতে পারেন একমাত্র এবং একমাত্র শিল্পী নিজেই। অত্যন্ত সচেতনভাবে, সন্তর্পণে। রূপমের সে চেষ্টা সার্থক একথা বলাই যায়। প্রকাশিত হল ‘কবিগায়ক’ রূপমের ‘গান সমগ্র ২’। অনবদ্য এই অর্ঘ্য নতুন প্রজন্মের কাছে এক আবিষ্কার।
রূপমঃ
রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষকতা ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। এরপর স্বেচ্ছাঅবসর। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গানের গোত্র হিসেবে এই প্রথম বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীতপরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন-তরুণদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র ব্রহ্ম ঠাকুর ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ এবং ‘ব্রহ্ম ঠাকুর প্লাস টু’ উপন্যাস-গ্রন্থদুটিতে আত্মপ্রকাশ করেছে।
প্রথম কাব্যগ্রন্থ— ‘তীরে এসো, সাহসিনী’। সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’। আমাদের প্রকাশিত এই লেখকের অন্যান্য বই: রূপম on the রক্স • এই তো আমি • রকস্টার বিশ্বরূপম • গানসমগ্র ১, ২ • শব্দ ব্রহ্ম দ্রুম সিগনেট তীরে এসো, সাহসিনী • নীলাভ এক, নিদ্রাবন্দর ত্র্যম্বক নামের একটি বাইক
