Welcome to Dorlink
Selected Books
×
Rupam On The Rocks

Writer : Rupam Islam

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Art & Culture>Dance & Music (including Folk Songs)
  • Publication Year : 2024
  • ISBN No : 9788177568264
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 144
  • Weight : 450 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
MRP : ₹750.00/- Discount : 15% Off
Your Price : ₹638.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

তিনি ধূমকেতুর মতো ঝোড়ো উন্মাদনায় বঙ্গ সংস্কৃতিতে প্রোথিত করেছেন ‘রকস্টার’, এই প্রায় অপরিচিত শব্দবন্ধটি। গান তৈরি, গায়নশৈলী এবং মঞ্চ উপস্থাপনে তাঁর কার্যকলাপকে তো প্রায় প্রথাধ্বংসী বিপ্লব-ই বলা চলে। তরুণ প্রজন্মের সর্বস্বীকৃত ‘আইকন’, সমস্যা সমাধান কলামেও ‘১৯২০’ চায় রূপমের ম্যাজিক টাচ। কিন্তু এই মাতামাতির বাইরেও তাঁর একটা নিভৃত ‘একলা ঘর’ থেকে যায়, যেখানে তিনি প্রায় স্বগতোক্তি করেন ‘জীবন চলছে না আর সোজা পথে’, সব স্বীকৃতিকে নস্যাৎ করে লিখে দেন- ‘চর্চিত চৌহদ্দিকে উপহার ভেবো না।’ কখনও বা গানের পঙক্তিতে ধরা না দিয়ে ‘আসল রূপম’-এর এই স্বমূল্যায়ন বেরিয়ে আসে গদ্য লেখায়। সেই লুকিয়ে থাকা আসল লোকটাকে জনসমক্ষে হাজির করছিলেন তিনি এফ এম শো ‘RUPAM ON THE ROCKS’-এ নিয়মিতভাবে। 

কালের নিয়মে সেই শো-এর মেয়াদ ফুরলেও শ্রোতাদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থন তাঁর মনের মধ্যে চালু করে রাখল এই অনুষ্ঠানটিকে। জমা হতে থাকল আরো অনেক কথা, অজানা তথ্য, অনুভূতি। এই সব নতুন অপরিচিত এপিসোড নিয়েই যেন এই বইয়ের পাতায়-পাতায় প্রাণ প্রতিষ্ঠা সেই জনপ্রিয় অনুষ্ঠানের। থাকছে তাঁর অপ্রকাশিত গান, গদ্যরচনা, প্রবন্ধ এবং প্রচুর ছবি। বাংলা রক প্রেমীদের কাছে এক ‘আনন্দ’ উপহার।


রূপমঃ

রূপমের জন্ম ২৫ জানুয়ারি ১৯৭৪, কলকাতায়। টাকি হাউজ় স্কুলে শিক্ষকতা ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত। এরপর স্বেচ্ছাঅবসর। ১৯৯৮ সালে এইচএমভি থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘তোর ভরসাতে’। ১৯৯৯ সালে জনপ্রিয়তম বাংলা রক ব্যান্ড ‘ফসিল্‌স’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। গানের গোত্র হিসেবে এই প্রথম বাংলায় লেখা হল ‘রক’। ‘বাংলা রক’ নামের সংগীত পত্রিকা সম্পাদনা, তাঁর প্লেব্যাক এবং সংগীতপরিচালক/গীতিকার জীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন-তরুণদের জন্য তাঁর সৃষ্ট চরিত্র ব্রহ্ম ঠাকুর ‘অনামিকা বলে ডাকতে পারি কি তোমায়’ এবং ‘ব্রহ্ম ঠাকুর প্লাস টু’ উপন্যাস-গ্রন্থদুটিতে আত্মপ্রকাশ করেছে।

প্রথম কাব্যগ্রন্থ— ‘তীরে এসো, সাহসিনী’। সম্মান: ২০০৯-এ দেশের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে জাতীয় পুরস্কার। ২০১৫-’১৬ সালে পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত ‘সংগীত সম্মান’। আমাদের প্রকাশিত এই লেখকের অন্যান্য বই: রূপম on the রক্‌স • এই তো আমি • রকস্টার বিশ্বরূপম • গানসমগ্র ১, ২ • শব্দ ব্রহ্ম দ্রুম সিগনেট তীরে এসো, সাহসিনী • নীলাভ এক, নিদ্রাবন্দর ত্র্যম্বক নামের একটি বাইক