Welcome to Dorlink
Selected Books
×
Amrita Sandhane Sada Darja

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2024
  • ISBN No : 9789354252440
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 230
  • Weight : 400 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹550.00/- Discount : 15% Off
Your Price : ₹468.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এই গ্রন্থে দুটি উপন্যাসেরই কেন্দ্রে রয়েছে ‘বাৎসল্য’। 

‘অমৃত সন্ধানে’ উপন্যাসে পুত্র তমালের সঙ্গে হারানো পিতার আত্মিক যোগ এবং হারিয়ে যাওয়া পিতাকে খুঁজে পাওয়ার দুর্মর প্রয়াস কন্যা মীনাক্ষীর। যা প্রমাণ করে সন্তান ও পিতার মধ্যে নাড়ির টান না থাকলেও, থাকে এক অদ্ভুত প্রাণের টান, যে যোগসূত্র আবহমান। 

‘সাদা দরজা’-য় শিল্পী অনিন্দ্য পুত্রস্নেহে লালন করে সবুজকে। যা মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে চলা এক ছন্নছাড়া মানুষকে জীবনের পথে ফিরিয়ে আনে। যদিও শেষরক্ষা হয় না। 

‘অমৃত সন্ধানে’ কাহিনিতে ছাব্বিশ বছর আগে হারিয়ে যাওয়া পিতার সন্ধানে তমাল ও মীনাক্ষী কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বর হয়ে পৌঁছয় হরিদ্বারের কুম্ভমেলায়। বিস্তৃত হরিদ্বার, কনখল, হর কি পৌড়ির আনাচেকানাচে ঘুরেও মিলল কি পিতার সন্ধান? নাকি পিতা স্বেচ্ছায় এড়িয়ে গেলেন? মর্মস্পর্শী এই উপন্যাসে উঠে আসে বিরলতম অতিমারীর কুম্ভ, কুম্ভের ইতিহাস, দর্শন, অতীত-বর্তমান, সেইসঙ্গে জয়দেব-কেন্দুলির ইতিহাস ও মিথ। মনোরম, মায়াময় অদ্ভুত এক ‘সাদা দরজা’। মাঝেমাঝেই ভেসে ওঠে অনিন্দ্যর স্বপ্নে। তালা না-থাকলেও যা খোলা যায় না, অথচ হাতছানি দেয় বারেবারেই। চিত্রকর অনিন্দ্য। এক অনভিপ্রেত ঘটনায় স্ত্রী ত্যাগ করে অনিন্দ্যকে। একা অনিন্দ্য আর্ট ভুলে আঁকড়ে ধরে অ্যালকোহল। এগোতে থাকে স্বেচ্ছামৃত্যুর দিকে। হঠাৎ জীবনে আসে সবুজ। 

বছর বারোর সামান্য এক বাদাম বিক্রেতার বুদ্ধিমত্তায় অনিন্দ্য যেন খুঁজে পায় নিজেকে। জাগে বাঁচার বাসনা। নতুন জীবন কি পাবে অনিন্দ্য? খুলতে পারবে সাদা দরজা? এক অন্য অনুসন্ধানের কাহিনি এই দুটি উপন্যাস।


বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়ঃ

বাপ্পাদিত্য চট্টোপাধ্যায়-এর জন্ম কলকাতায়। শিক্ষারম্ভ শিয়ালদার লোরেটো ডে স্কুলে। তারপর সেন্ট জেভিয়ার্স স্কুল হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্মস্টাডিজে এমএ। পেশায় ফিল্ম-ভিডিও এডিটর। এডিটিংয়ের পাশাপাশি পরিচালনা করেছেন একাধিক তথ্যচিত্র, ছোটছবি, বিজ্ঞাপনের ছবি এবং পূর্ণ দৈর্ঘ্যের কাহিনিচিত্র। তথ্যচিত্র এবং কাহিনিচিত্রের চিত্রনাট্য লিখেছেন।বোহেমিয়ান জীবনযাত্রা, বিচিত্র অভিজ্ঞতা, মানুষ-সঙ্গ, মেলা-মহোৎসব, জীবন্ত প্রকৃতি তাঁর সাহিত্যের প্রেরণা। প্রথম উপন্যাস ‘অবগাহন’।