Welcome to Dorlink
Selected Books
×
Mahapralayer Sambhabanay | Essays on Post WWII Famines in Bengal

Writer : Nikhil Sur

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Archaeological & Historical Facts
  • Publication Year : 2025
  • ISBN No : 9789354254802
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 200
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
MRP : ₹500.00/- Discount : 15% Off
Your Price : ₹425.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বিগত শতকে বিশ্ববাসীর জীবনে বড় অভিশাপ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কয়েক কোটি সামরিক ও অসামরিক মানুষের মৃত্যু এবং এর সর্বধ্বংসী প্রকৃতি মানব জাতিকে শঙ্কিত করে তুলেছিল মহাপ্রলয়ের সম্ভাবনায়। 

এই যুদ্ধে ভারত ইউরোপীয় দেশগুলির মতো প্রত্যক্ষভাবে চরম বিপর্যয়ের শিকার না হলেও যুদ্ধের যেটুকু আঁচ পড়েছিল, তাতেই ভারত, বিশেষ করে বাংলার জনজীবনে ঘনিয়ে এসেছিল বহুমুখী সমস্যাসঙ্কুল সঙ্কট। ব্রিটিশ সরকার কেবল যুদ্ধজয়ের প্রশ্ন নিয়েই উদ্বিগ্ন ছিল না। তাকে যুঝতে হয়েছিল চল্লিশের দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত পর্ব, ব্রহ্মদেশ থেকে আগত কয়েক লক্ষ উদ্বাস্তু সমস্যা এবং পঞ্চম-বাহিনীর কার্যকলাপের সঙ্গে। 

অন্যদিকে বাংলা ও বাঙালির জীবন বিপর্যস্ত হয়েছিল মন্বন্তর, সীমাহীন মূল্যবৃদ্ধি, রেশনিং এবং অপসারণ নীতির প্রয়োগে, যার রেশ স্থায়ী ছিল যুদ্ধের পর এক শতক পর্যন্ত। সেই দুঃসময়ের ছবি তুলে ধরা হয়েছে বর্তমান গ্রন্থে।


নিখিল সুরঃ

নিখিল সুরের জন্ম ১৯৩৮ সালে। ১৯৬৪-তে শিক্ষক জীবন শুরু। ১৯৭৬-এ পিএইচ ডি, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইউ জি সি সিনিয়র রিসার্চ ফেলো (১৯৮০-১৯৮২)। ১৯৯৮-এ অবসরগ্রহণ। উল্লেখযোগ্য গ্রন্থ- ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভারতীয় জাতীয়তাবাদের পটভূমি, কলকাতার নগরায়ণ: রূপান্তরের রূপরেখা, আঠারো শতকের বাংলা: রাজনৈতিক চালচিত্র, সামাজিক প্রথা ও বঙ্গনারী: উনিশ শতক। আনন্দবাজার, অনুষ্টুপ সহ নানা ইংরেজি জার্নালে প্রকাশিত হয়েছে তাঁরমূল্যবান প্রবন্ধ।