Writer : Abir
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Science / Speculative / Dystopian Fiction
- Publication Year : 2026
- ISBN No : 978-93-49742-08-6
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : NA
- Weight : 499 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
"সে আসল মানুষ নয়"- একটি ডিস্টোপিয়ান উপন্যাস, যেখানে মিথ, প্রযুক্তি ও ক্ষমতার নির্মম বাস্তবতা একসাথে জড়িয়ে তৈরি করেছে এক অস্বস্তিকর ভবিষ্যৎ।
খ্রিষ্টান মাইথোলজির বিতর্কিত চরিত্র লিলিথ এখানে আর শয়তান নন; তিনি এক প্রতিবাদী কণ্ঠ, একা দাঁড়িয়ে থাকা এক নারীবাদী বিদ্রোহ। পুরুষতান্ত্রিক সমাজ তাকে দমাতে চেয়েছে, তার স্বাধীনতাকে অপরাধ বানিয়ে তাকে 'অমানুষ' আখ্যা দিয়েছে। বিপরীতে, অ্যাডাম এখানে অন্ধ আনুগত্যের প্রতীক... নিজস্ব চিন্তা ছেড়ে নিয়ন্ত্রণের কাছে আত্মসমর্পণ করা মানুষের মুখ।
এই দুই মেরুর আড়ালে লুকিয়ে আছে এক সর্বশক্তিমান সত্তা...গড, যার হাতে সত্য, ক্ষমতা ও নিয়ন্ত্রণের একচ্ছত্র অধিকার। আর তার নির্মিত পৃথিবী? এক নারী-বিহীন সভ্যতা, যেখানে প্রযুক্তি উন্নতির শিখরে পৌঁছেও মানুষ হারিয়ে ফেলেছে মানবিকতা, অনুভূতি ও আত্মপরিচয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও চূড়ান্ত প্রযুক্তিগত অগ্রগতির মধ্যেও এই পৃথিবী ভরে আছে এক গভীর শূন্যতায়। এই উপন্যাস প্রশ্ন তোলে-কে সত্যিই মানুষ? আর কাকে আমরা 'অমানুষ' বানিয়ে দিই? ...... এর উত্তরের খোঁজেই শুরু হোক আপনার যাত্রা।
আবিরের জন্ম ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। বিজন শানায় শিক্ষালাভ করে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়। থেকে পিএইচডি সম্পন্না করেন। বর্তমানে তিনি পেশাগতভাবে কর্মরত থাকলেও, লেখালিখি, ফটোগ্রাফি এবং ভ্রমণ তার নেশা ও সুজনের প্রধান ক্ষেত্র। মানব মনের জটিলতা ও মনজ্ঞত্ত্বিক স্তর নিয়ে তার গভীর আগ্রহের প্রতিফলন দেখা যায় তার লেখায়। তার গল্পগুলিতে মানবচরিত্রের সুন্ধ বিশ্লেষণের পাশাপাশি ভ্রমণ অধিকার বাস্তব ছোয়াও বিশেষভাবে উপস্থিত।
তার প্রথম প্রকাশিত গ্রন্থ 'শোণিত সলিল' (২০২৫, কলকাতা বইমেলা) পাঠকমহলে সাড়া ফেলে। পরবর্তীকালে ২০২৬ সালের বইমেলায় প্রকাশিত 'অন্তর্জাল', কালচক্র', 'চন্দ্রজাল' এবং চুক্তি'-প্রতিটি বইই পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। এছাড়াও, তিনি Frankenstein সহ Mary Shelley-এর অন্যান্য গল্পের বাংলা ভাষান্তর করেছেন, যা তার সাহিত্যচর্চার একটি উল্লেখযোগ্য সংযোজন।
