Welcome to Dorlink
Selected Books
×
Jyotsnamoy | Bestselling Novel by Subarna Bose

Writer : Subarna Bose

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2026
  • ISBN No : 978-93-54259760
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 160
  • Weight : 300 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹450.00/- Discount : 15% Off
Your Price : ₹383.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বর্তমান সময় থেকে ষাট বছর আগে পালু নামে এক নিঃসঙ্গ মুখচোরা যুবক গিয়েছিল দেউলনগর গ্রামে। কারও সঙ্গে মিশত না সে। একা একা ঘুরে বেড়াত রাস্তায়, জঙ্গলে, জলের ধারে। তার প্রেমে পড়েছিল গ্রামেরই মেয়ে সুভা। পালু ফিরিয়ে দেয় তাকে। তার পর এক দিন নিঃশব্দে চলে যায় দেউলনগর ছেড়ে। তাকে কখনও ভুলতে পারেনি সুভা। অন্য পাত্রের সঙ্গে বিয়ে সংসার সন্তান সব কিছু হলেও সুভার হৃদয়ের মণিকোঠায় চিরকাল থেকে গিয়েছিল পালু। সুভার চোখে পালু ছিল চাঁদের মতো স্নিগ্ধ, সুন্দর আর গম্ভীর এক পুরুষ। তাই সে পালুর নাম রেখেছিল জ্যোৎস্নাময়। সুভার ভাল নাম সুপ্রভা। এখন তাঁর বয়স প্রায় আশি। 

এবার দেউলনগর গ্রামের লাইব্রেরি উদ্বোধন করতে কলকাতা থেকে কয়েক জন লেখক-কবি সেখানে গিয়েছেন। সেই অনুষ্ঠানে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুপ্রভা। তার পর একটু সুস্থ হলে কলকাতা থেকে যাওয়া তরুণ লেখক অয়নকে ডেকে পাঠান। অনুরোধ করেন তাঁর জীবনের কাহিনি লিখে দিতে, যে কাহিনির নায়ক সেই জ্যোৎস্নাময়। সেই আশ্চর্য চরিত্র, যার স্মৃতি আজও মিশে আছে জটেশ্বরীর দেউলের রহস্যময়তায়, যশোদাদুলালের স্মিতমুখে আর হরিসায়রের বাতাসে ভেসে থাকা জলজ লতাগুল্মের মায়াবী গন্ধে। পাঁচ-পাঁচটা যুগ পেরিয়ে সেই প্রাচীন জ্যোৎস্নার আলো যেন ছড়িয়ে পড়েছে বর্তমানেও। যে আলো স্পর্শকের মতোই ছুঁয়ে আছে এখনকার স্থান-কাল-চরিত্রকে।


সুবর্ণ বসু

সুবর্ণ বসুর জন্ম ৯ অগস্ট, ১৯৮৪, উত্তর কলকাতার শ্যামবাজারে। গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ় টাকী হাউস থেকে মাধ্যমিক এবং হেয়ার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বিদ্যাসাগর কলেজ থেকে প্রাণিবিদ্যায় স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতকোত্তর। ‘কেরিয়ার’ ম্যাগাজ়িনে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু, বর্তমানে আনন্দবাজার পত্রিকার ‘রবিবাসরীয়’ বিভাগে কর্মরত। প্রথম গল্প ‘টেলিফোনিক’, বেরিয়েছিল ‘উনিশ কুড়ি’ পত্রিকায়। প্রথম উপন্যাস ‘হাতমকশো’ প্রকাশিত হয়েছিল ১৪২৫ বঙ্গাব্দের শারদীয় ‘দেশ’ পত্রিকায়। লিখেছেন বহু ছোটদের গল্পও। প্রিয় বিষয় ইতিহাস এবং রহস্য। তাঁর ধর্ম, পুরাণ এবং দেবদেবী বিষয়ক বহু নিবন্ধও বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত এবং সমাদৃত। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ‘আনন্দবাজার পত্রিকা ও সমসময়ের শতকথা’। এই বইটিতে ধরা আছে আনন্দবাজার পত্রিকার শতবর্ষের অভিযাত্রায় ছুঁয়ে যাওয়া নানা গুরুত্বপূর্ণ মাইলফলক।