Writer : Madhushree Gupta
Edited By : NA
Compiled By : NA
Translated By : Madhushree Gupta
Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Literary Criticism & Linguistic Articles
- Publication Year : 2025
- ISBN No : 9789354259319
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 240
- Weight : 600 gms
- Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রিসের লেসবসে জন্ম হয়েছিল প্রভূত প্রতিভাময়ী কবি স্যাফোর।
শেক্সপিয়ার এবং বিশ্ববরেণ্য ল্যাটিন ভাষার কবি হরেস ও ক্যাটালাস (কাটুল্লুস) ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন স্যাফোর পলায়মান সময়, মৃত্যু-সচেতনতা, প্রেম ও তাঁর সৌন্দর্য-চেতনার দ্বারা। প্রাচীন পুরুষতান্ত্রিক গ্রিসীয় সমাজে নারী ছিল সম্পূর্ণরূপে অবদমিত ও শাসিত। অথচ স্যাফো সে যুগের, সেই সমাজের কন্যা হয়েও তাঁর প্রতিভার জাদুবলে প্রভূত প্রশংসা অর্জন করেছিলেন। স্যাফোকে বলা হয় (এবং সেকালেও বলা হত) পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের অন্যতম।
তিনি প্রায় দশ হাজার লাইনের মতো কবিতা রচনা করেছিলেন। কিন্তু আমাদের কাছে কালস্রোতে নেমে এসেছে মাত্র সাড়ে ছ’শো লাইনের মতো। একটা সময়ের পর স্যাফোর কবিতারা হারিয়ে গিয়েছিল। যদিও তার কারণ জানা যায় না ঠিক করে। কারও কারও মতে তাঁর কবিতায় প্রকাশিত দুরন্ত সমকামী প্রেমের জন্যই বুঝি-বা ধ্বংস করা হয়েছিল স্যাফোর কবিতাকে। তবে আসল সত্যের সাক্ষী সেই সুদূর অতীতকাল শুধু। তবে বহু বছরের প্রাচীন একটি জঞ্জালস্তূপের খননকার্য ইজিপ্টে চলাকালীন মাটির নীচ থেকে, বহু শতাব্দীর ঘুম ভেঙে উঠে আসে ছিন্নভিন্ন, নষ্ট-অস্পষ্ট প্যাপিরাসে লেখা স্যাফোর ছেঁড়া ছেঁড়া কবিতারা। পৃথিবীর বুকে ঘটে এক বহুকাঙ্ক্ষিত কবিতার পুনরাগমন।
এই বইটিতে রয়েছে স্যাফোর রহস্যঘেরা জীবন কাহিনি, প্রেম ও সমকামিতা, সেই যুগে সেই দেশে নারীর অবস্থান। স্যাফোর কবিতা মানেই — সৌন্দর্য, মিথোলজির ব্যবহার ও আর্কেইক যুগে কাব্যে প্রকাশিত রোম্যান্টিকতা নিয়ে নানান আলোচনা। আছে স্যাফোর দু’শোটির বেশি কবিতার বঙ্গানুবাদ। ইতিপূর্বে কোনও বাংলা গ্রন্থে স্যাফোর এত অজস্র, অসংখ্য কবিতার বঙ্গানুবাদ প্রকাশিত হয়নি। আর তার সঙ্গে আগ্রহী পাঠকের জন্য প্রাচীন গ্রিক ভাষায় লেখা স্যাফোর মূল কবিতাগুলি।
মধুশ্রী গুপ্ত
অনুবাদক মধুশ্রী গুপ্ত-র পড়াশুনো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে। সাহিত্যিক ও বহুভাষাবিদ। বাংলা, ইংরেজি, ল্যাটিন, ইতালিয়ান ও এনশেন্ট গ্রিক— এই পাঁচটি ভাষায় তিনি অজস্র লেখালেখি করেছেন। ‘Writers Workshop’ থেকে ২০০৮-এ প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘Sita’। ২০০৯ সালে প্রকাশিত গল্প সংকলন ‘Rumination and Other Stories’। সম্প্রতি তিনি ভাষাচর্চার পাশাপাশি বিদেশি ভাষায় মৌলিক রচনা ও অনুবাদের কাজে মগ্ন।
