Welcome to Dorlink
Selected Books
×
Sharat Sahitya Samagra (Vol-1 & 2) | All Works of Bengali Legendary Writer Sarat Chandra Chattopadhyay

Edited By : Dr. Sukumar Sen

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Combo Book Sets>Literature Books Combo Sets
  • Publication Year : 2025
  • ISBN No : 9788170664079
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 2248
  • Weight : 8400 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x05 Inch
MRP : ₹3500.00/- Discount : 18% Off
Your Price : ₹2870.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

শরৎজন্মশতবর্ষে সুলভ মূল্যে পাঁচ খণ্ডের শরৎরচনাবলী প্রকাশিত হয়েছিল এবং এখনও বেশ কয়েক খণ্ডে শরৎ গ্রন্থাবলী কিনতে পাওয়া যায়, তা সত্ত্বেও কেন এই আনন্দ সংস্করণ?

এর উত্তরে বলা প্রয়োজন যে, ব্যবহারিক উপযোগিতা ও নতুন প্রজন্মের পাঠককুলের চাহিদা — এই উভয় দিকের কথা ভেবে প্রথমে একটিমাত্র খণ্ডে সমগ্র শরৎসাহিত্যকে পরিবেশন করার এক অভিনব পরিকল্পনা নিয়েছিলেন আনন্দ পাবলিশার্স। পরবর্তীকালে পাঠকের সুবিধার্থে একে দু’খণ্ডে বিন্যস্ত করা হয়। বর্তমান সংস্করণটি সেই শরৎ সাহিত্য সমগ্র-র দুটি খণ্ডের নতুন মুদ্রণ।

‘‘অন্য লেখকেরা অনেকে প্রশংসা পেয়েছে কিন্তু সর্বজনীন হৃদয়ের এমন আতিথ্য পায়নি। এ বিস্ময়ের চমক নয়, এ প্রীতি। অনায়াসে যে প্রচুর সফলতা তিনি পেয়েছেন তাতে তিনি আমাদের ঈর্ষাভাজন।... আজ তাঁর অভিনন্দন বাংলাদেশের ঘরে ঘরে স্বত-উচ্ছ্বাসিত। শুধু কথাসাহিত্যের পথে নয়, নাট্যাভিনয়ে চিত্রাভিনয়ে তাঁর প্রতিভার সংস্পর্শে আসবার জন্য বাঙালীর ঔৎসুক্য বেড়ে চলেছে। তিনি বাঙালীর বেদনার কেন্দ্রে আপন বাণীর স্পর্শ দিয়েছেন।’’ — যাঁর সম্পর্কে এ-কথা বলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমগ্র রচনাবলী এ-কালের পাঠকের হাতে তুলে দিতে পেরে আনন্দ পাবলিশার্স গৌরবান্বিত। 

সন্দেহ নেই, ‘বিস্ময়ের চমক’ নিয়েই একদা বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের আবির্ভাব। ‘ভারতী’ পত্রিকায় যখন লেখকের নাম গোপন করে ‘বড়দিদি’ প্রথম দু-কিস্তি প্রকাশিত হয়, অনেকেই কল্পনা করতে পারেননি যে, এই অসামান্য রচনা এক অখ্যাত নবীন লেখকের, যাঁর নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এমনকি, শেষ পর্বে যখন মুদ্রিত হল লেখকের নাম, তখনও কাটতে চায়নি অবিশ্বাসের ঘোর। সকলেই ভেবেছেন, নিশ্চিত এ-কোনও ছদ্মনাম। কে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? এর উত্তর ফুটে উঠেছে শরৎচন্দ্রের পরবর্তী প্রতিটি গল্প-উপন্যাসে, বেরুনো মাত্র যা তুমুল জনপ্রিয়। বস্তুত এমন জনপ্রিয়তা সমকালে অন্য কোনও বাঙালী লেখক পাননি। আর তখন থেকেই বাঙালী পাঠকের হৃদয়ে তাঁর অমোঘ-অমর ‘প্রেমের আসন’টি চিরকালের জন্য নির্ধারিত। ‘বিস্ময়ের চমক’ রূপান্তরিত ‘প্রীতি’তে।

আমাদের সাহিত্যের ধারায় আজও শরৎচন্দ্র সমান সজীব, সমান গুরুত্বপূর্ণ, সমান প্রিয়। তাঁর সাহিত্য ঘিরে যেমন আলোচনা, জীবন ঘিরেও তেমনি নানা কৌতূহল। আর এই আলোচনা ও কৌতূহলকে সম্মান জানাতেই ‘শরৎসাহিত্যসমগ্র’ গ্রন্থের প্রকল্পনা। এই আনন্দ-সংস্করণে রয়েছে শরৎচন্দ্রের প্রতিটি গল্প-উপন্যাস, যাবতীয় মুদ্রিত রচনা ও অগ্রন্থিত যাবতীয় সাহিত্যপ্রয়াস। এ-ছাড়াও সংক্ষিপ্ত জীবনীপঞ্জী ও গ্রন্থ-পরিচয়। সর্বোপরি, শরৎচন্দ্রের জীবন ও সাহিত্য বিষয়ে একটি দীর্ঘ আলোচনা। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই আলোচনা করেছেন ‘শরৎসাহিত্যসমগ্র’র সম্পাদক শ্রদ্ধেয় আচার্য ড. সুকুমার সেন।