Welcome to Dorlink
Selected Books
×
Gaslighter Chhayay | Bengali Crime Thriller

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Thriller (Crime & Detective)
  • Publication Year : 2025
  • ISBN No : 9789354258008
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 160
  • Weight : 300 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹400.00/- Discount : 15% Off
Your Price : ₹340.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

শিমলায় এক বড়দিনে চারদিকে বরফ পড়ার আবহে হ্যারিস স্নো ভিউ বিস্ত্রোতে প্রকাশিত হয়েছে কুশল মজুমদারের লেখা প্রথম বই, ‘দ্য চৌহান স্টেট ক্রনিকলস: আনভেলিং সিক্রেটস পাস্ট অ্যান্ড প্রেজেন্ট’। প্রিন্সলি চৌহান স্টেটের শেষ রাজা ছিলেন জগদীপ চৌহান। তাঁর ইচ্ছানুসারেই কুশল মজুমদার বইটা লিখেছেন। যে বইয়ে একদিকে আছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় দেশীয় রাজাদের টানাপড়েন, সেরকমই আছে পঁচাত্তর বছরের ইতিহাসে পঁচিশ বছর অন্তর চৌহান স্টেটে একটা করে রহস্যজনক মৃত্যু। 

হ্যারিস স্নো ভিউ বিস্ত্রোতে বই প্রকাশের পর মুখোমুখি হন কুশল মজুমদার ও তাঁর ছাত্রী এসিপি ক্যারল ডিকোস্টা। দু'জনের আলোচনা, তর্ক-বিতর্ক, যুক্তি-প্রতিযুক্তিতে উঠে আসে নানান ঘটনা, নানান চরিত্র — মেজর রাইট, প্যাট্রিসিয়া, বিনায়ক, কাশ্মীরি গুপ্ত সংগঠন, যশবন্তদীপ চৌহান, আমনদীপ চৌহান, রাজকুমারী শালিনী, ফাদার হেনরি, চেল সেন্ট অগস্টিন রেসিডেনশিয়াল স্কুল এবং এক রহস্যময়ী নারী ও ফক্সগ্লাভ ফুল। 

কুশল মজুমদার কি নির্মোহ হয়ে চৌহান স্টেটের ইতিহাস লিখেছিলেন নাকি কোনও গ্যাসলাইটিং-এর প্রভাবে? 

রহস্যমৃত্যুগুলোর আড়ালে কি ছিল আরও গূঢ় কোনও রহস্য?


কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়  বিগত দু’দশক ধরে আনন্দবাজার পত্রিকা গ্রুপের বিভিন্ন পত্রিকা ও রবিবাসরীয়তে নিয়মিত গল্প ও উপন্যাস লিখছেন। তিনি বিভিন্ন বিষয়ের উপর লেখেন, যার মধ্যে রয়েছে মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক, প্রেম, রোমাঞ্চকর থেকে নানান সামাজিক সমস্যাভিত্তিক উপন্যাস। বিভিন্ন প্রকাশন সংস্থা থেকে তাঁর আটটি বিভিন্ন ধারার ছোটগল্পের সংকলন গ্রন্থিত হয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য লেখার পাশাপাশি তিনি বেশ কিছু শিশু-কিশোরদের জন্য গল্প-উপন্যাস লিখেছেন। লেখকের কয়েকটি ছোটগল্প মারাঠি, পঞ্জাবি এবং তামিলে অনূদিত হয়েছে।