Writer : Rama Simlai
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Novels & Novellas
- Publication Year : 2025
- ISBN No : 9789354256240
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 192
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
তৃতীয় লিঙ্গের একজন সফল মানুষ মুকুট। নিজের যোগ্যতা ও জেদের মণিকাঞ্চনযোগে সে সাফল্যের আকাশ ছুঁয়েছে। পুরুষ শরীর থেকে নিজেকে পরিপূর্ণ নারীরূপে প্রতিষ্ঠা দিয়েছে সে। স্বজনদের প্রতি অভিমানে মুখ ফিরিয়ে বিদেশবাসী হয়েছে। কিন্তু মানবিক মুকুট যখন জানতে পারে তার স্ট্রাগল পিরিয়ডের অন্যতম ভরসার জায়গা, সম্পর্কে ভগ্নিপতি অসুস্থ হয়েছে, মুহূর্তে মান-অভিমান সরিয়ে রেখে দেশে ফেরে আর কাহিনি ছন্দ পায় অন্য গতিতে।
জুঁইফুল আর-এক অন্যতম স্তম্ভ এ কাহিনির। আত্মসচেতন এই মেয়েটি যদিও ব্যক্তি-পরিচয়ে গভর্নেস, তবু সে তার চারিত্রিক উজ্জ্বলতার দ্যুতিতে ঝলমল করেছে কাহিনি জুড়ে। মুকুট দেশে ফিরে জুঁইফুলের মাধ্যমে খোঁজ পায় তেরো-চোদ্দো বছরের কিশোর শ্যাম-এর, যে কি না মুকুটের মতোই তৃতীয় লিঙ্গের মানুষ। মুকুট শ্যামকে শ্যামাঙ্গী করে গড়ে তোলার ব্রত নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কাহিনির বাঁকে বাঁকে সমুদ্রের ঢেউ ভাঙা, উত্তল-অবতল, সমাজের দাঁত-নখ। কিন্তু আশ্চর্যজনকভাবে অন্য উপন্যাসগুলোর মতোই রমার তৈরি কাহিনিতে সেভাবে কোনও নেতিবাচক চরিত্র নেই। থাকে না। বরং শেষ পর্যন্ত একটা সদর্থক অনুভূতির সৃষ্টি করে। এখানেও সেটির ব্যতিক্রম ঘটেনি।
রমা সিমলাই-এর জন্ম সত্তরের দশকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মরত। দ্বাদশতম গ্রন্থ এটি। এর মধ্যে আনন্দ পাবলিশার্স থেকে একটি উপন্যাস ‘মেধাবী আলোর তীর’ ও একটি কবিতার বই ‘আগুনের অন্তর্বাস’ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে একাধিক বই প্রকাশিত হয়েছে। গীতিকার হিসেবে পশ্চিমবঙ্গের প্রায় সব শিল্পীর সঙ্গে, মুম্বইতে বাপ্পী লাহিড়ী, সুদেশ ভোঁসলে, শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, গৌরী ঘোষ, পার্থ ঘোষ, সতীনাথ মুখোপাধ্যায় রেকর্ড করেছেন রমার কবিতা।
