Welcome to Dorlink
Selected Books
×
Doshti Upanyas | Collection of Ten Novels of Buddhadeb Guha

Writer : Buddhadeb Guha

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2025
  • ISBN No : 9788172158439
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 756
  • Weight : 1050 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹1250.00/- Discount : 15% Off
Your Price : ₹1065.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বাংলা কথাসাহিত্যের অন্যতম অগ্রগণ্য লেখক বুদ্ধদেব গুহ। শুধু এই একটি বাক্যে বুদ্ধদেব সম্পর্কে সব কথা বলা হল না । অগ্রগণ্য তো বটেই, সেই সঙ্গে তিনি পাঠক-পাঠিকার সবচেয়ে অন্তরঙ্গ প্রিয় লেখক। তাঁর প্রথম উপন্যাস হলুদ বসন্ত (১৯৬৭) থেকে চাপরাশ (১৯৯৮) এই দীর্ঘসময় ধরে তিনি সমান সমাদৃত, উপন্যাস পড়ুয়াদের অন্তর্লোকে তাঁর স্থান সুনির্দিষ্ট এবং শিল্পমানের বিচারে তিনি স্বাতন্ত্রচিহ্নিত।

বুদ্ধদেব সর্বসময়ের লেখক, কিন্তু লেখাই তাঁর জীবিকা নয়। কৃতী অ্যাকাউন্টেন্ট বুদ্ধদেবকে তাই প্রকাশনা সংস্থার চাহিদা মেটানোর জন্য দুহাতে সাধারণ মানের লেখা লিখতে হয়নি। ফলে শিল্পের দিক থেকে বা মান নির্ধারণের মাপকাঠিতে তাঁর কোনও উপন্যাস বা ছোটগল্পকে চোখ বুজে নিচু স্তরের বলে ছাপ মেরে দেওয়া যায় না। নিজস্ব রচনাশৈলীর আশ্রয়ে তিনি যেসব বহুপঠিত, বহুমুদ্রিত ও বহু আলোচিত উপন্যাস এযাবৎ লিখেছেন, সেগুলি বাংলা সাহিত্যের ধারায় একটি স্বতন্ত্র ঘরানা ও বিশিষ্ট সংযোজন। অরণ্যপ্রেমী ও অরণ্যচারী এই স্রষ্টা আত্মপ্রকাশের লগ্ন থেকেই তাঁর জয়যাত্রা অব্যাহত রেখেছেন। হলুদ বসন্ত-এর পর আর তাঁকে ফিরে তাকাতে হয়নি।

সন্তোষকুমার ঘোষের মতে, নীলাঙ্গুরীয়র পর বাংলা কথাসাহিত্যে এমনতর প্রেমের উপন্যাস খুব কমই লেখা হয়েছে। শক্তিশালী এই লেখক নরনারীর প্রেমজীবনের আন্তরচিত্র এমনভাবে এঁকেছেন যে, পাঠকদের দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। নিবিড় ভালবাসার সংরাগ তাঁর একাধিক প্রেমের উপন্যাসের পটভূমিতে সৃষ্টি করেছে রামধনুর বর্ণচ্ছটা।

আবার শুধু এ জাতীয় উপন্যাসেই নয়, প্রতীকী উপন্যাস কিংবা গোয়েন্দা উপন্যাসেও বুদ্ধদেব সিদ্ধহস্ত। তাঁর প্রতিটি উপন্যাসের পটভূমি জীবন্ত, তাঁর নিজের চোখে দেখা। অবিশ্বাস্য কল্পনা নয়। ফলে পাঠকের সঙ্গে তাঁর সংযোগ গড়ে ওঠে উপন্যাসের প্রথম শব্দ থেকেই। সেই সব বিশ্বস্ত পটভূমি পাঠকদেরই হয়ে যায়।

এই উপন্যাস সংগ্রহে গৃহীত হয়েছে লেখকের স্বনির্বাচিত দশটি নানা ধরনের কালজয়ী উপন্যাস: হলুদ বসন্ত (১৯৬৭); খেলা যখন (১৩৮১); বিন্যাস (১৯৮০); ওয়াইকিকি (১৯৮০); অন্বেষ(১৯৮৫); ভোরের আগে(১৯৮৬); সন্ধের পরে (১৯৮৭); পুজোর সময়ে(১৯৮৮); নগ্ননির্জন(১৩৯৯) এবং বাতিঘর(১৩৯৯)।

দুই মলাটের মাঝখানে দশটি উপন্যাসের এই সুচয়িত সংগ্রহ পাঠক-পাঠিকার অনেকদিনের চাহিদা পূরণ করল। প্রিয় লেখকের স্মরণীয় উপন্যাস দিয়ে সাজানো এই ডালি সাহিত্যপ্রেমীদের কাছে এক বহুকাঙিক্ষত উপহার। 

বুদ্ধদেব গুহ পেশাগত দিক থেকে পূর্বভারতের একজন ব্যস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথচ একইসঙ্গে এই সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিকদের অন্যতম। দশ বছর বয়সে শিকার শুরু করেছিলেন। কিন্তু এখন একেবারেই করেন না। এবং শিকারী বলে পরিচিত কখনও হতে চান না। তবে বন-জঙ্গল খুব ভালবাসেন এবং প্রায় বনে-জঙ্গলে ঘুরে বেড়ান। কিছুকাল আগেই আফ্রিকার বনে-জঙ্গলে ঘুরে এসেছেন। বহু বিচিত্র ও ব্যাপ্ত অভিজ্ঞতাময় তাঁর জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, ইউ এস এ, হাওয়াই, জাপান ও থাইল্যান্ড এবং পূর্ব আফ্রিকা তাঁর দেখা। 

পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষদের সঙ্গেও তাঁর সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। সাহিত্য রচনায় মস্তিষ্কের তুলনায় হৃদয়ের ভূমিকা বড়ো—এই মতে বিশ্বাসী তিনি। ‘জঙ্গলমহল’—তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ। তারপর বহু উপন্যাস ও গল্পগ্রন্থ। অতি অল্পকালের মধ্যেই প্রতিষ্ঠিত। তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘকাল ধরে অন্যতম বেস্ট সেলার। ছোটদের জন্য প্রথম বই—‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’। আনন্দ পুরস্কার পেয়েছেন, ১৯৭৭ সালে। প্রখ্যাতা রবীন্দ্রসংগীত শিল্পী ঋতু গুহ তাঁর স্ত্রী। সুকণ্ঠ বুদ্ধদেব গুহ নিজেও একদা রবীন্দ্রসংগীত শিখতেন। পুরাতনী টপ্পা গানেও তিনি অতি পারঙ্গম। টি-ভি এবং চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তাঁর একাধিক গল্প-উপন্যাস।