Welcome to Dorlink
Selected Books
×
Purushottam Bhagwan Shri Ramchandra | Bengali Book on Bhagwan Shri Ram

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Girija Library

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Spirituality>Hinduism
  • Publication Year : 2021
  • ISBN No : 978-93-92883-03-3
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 159
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹200.00/- Discount : 10% Off
Your Price : ₹180.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

ভগবান যুগে যুগে নরশরীরে ধর্মে সংরক্ষণ ও জীব কল্যাণের জন্য মর্ত্যলোকে অবতরণ করেন। তাঁর নরদেহ ধারণ মানব সমাজে পুণ্য সঞ্চার করে। মর্ত্যলোকের মাটিকে পবিত্র করে। এর ফলে জগতের মানুষজনও ধর্মের পথে চলতে প্রেরণা লাভকরে। ভগবান রামচন্দ্র হলেন সাক্ষাৎ চলবান ধর্ম বিগ্রহ। তাঁর আবির্ভাবের প্রভাবে সেই সুপ্রাচীনকাল থেকে আজও ভারত তথা বিশ্বে বহুমুখী কল্যাণ সাধন হয়ে চলেছে। রাম সাধুদের বৃক্ষরূপী আবাসভূমি, শরণাগত ভক্তগণের রক্ষক এবং আশ্রিত জনের পরমগতি। রামচন্দ্রের মহৎ চরিত্র বৈশিষ্ট্য শুধু ভারতবর্ষ নয় বিশ্ব মানবতার গৌরব। তিনি স্বর্গের চেয়েও জননী ও জন্মভূমিকে উচ্চে স্থান দিয়েছেন।

রামায়ণ আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। আমাদের হৃদয়ের সত্য, পবিত্রতা, প্রেম, ভালোবাসা, দয়া, করুণারূপী মনোবৃত্তিগুলি রামায়ণ তথা রামচন্দ্রের লীলা পাঠে বৃদ্ধি পায়। সজীবতা লাভ করে। তাই রামচরিত পাঠে হয় মনের আনন্দ। শাশ্বত জ্ঞান লাভ এবং চিরন্তন শান্তি। রামকথায় তথা রাম নামে শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জন্মালেই জীবনের চলার পথটি সহজ ও সরল হয় এবং মনটি শুভ গুণে দিনে দিনে ভরে ওঠে। তদুপরি রামচন্দ্রের সহধর্মিণী সীতা, অনুজ লক্ষ্মণ, ভরত, দাস ভক্ত হনুমান, ধর্মাত্মা বিভীষণ প্রমুখের গুণাবলী ও জীবনচেতনা আমাদের মন তথা সমাজ চেতনাকে উন্নত করে। তাই রামকথা সকলের পড়া প্রয়োজন।

এই 'পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র' বইটিতে এমনভাবে রামায়ণের মূল ঘটনাগুলির তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে -- যা অনুধ্যান করলে সমগ্র রামায়ণের মর্মার্থ সহজেই উপলব্ধি করা যায়। আর 'রামনাম' জপ করলে কিভাবে মনের সমস্ত অশুভ সংস্কার শুদ্ধ হয়ে আমরা দিব্যধামে যাত্রা করতে পারি তাও সুন্দরভাবে লেখা হয়েছে। মূল 'রামায়ণের' উপর লিখিত এই উচ্চ ভাবের বইটি গিরিজা লাইব্রেরীর কর্ণধার শ্রীযুক্ত প্রশান্ত চক্রবর্তী মহাশয় প্রকাশ করার জন্য তাঁকে ধন্যবাদ জানাই। এখন আপনাদের ভালো লাগলেই পরিশ্রম সার্থক হবে মনে হয়। জয় ভগবান রামচন্দ্রের জয়।