Welcome to Dorlink
Selected Books
×
Khirer Putul, Buro Angla, Shakuntala (3 Book Combo) | Children's Books by Abanindranath Tagore

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Combo Book Sets>Child-n-Juvenile Books Combo Sets
  • Publication Year : 2025
  • ISBN No : 978-81-70667-13-1
  • Binding : Paper Back (Perfect)
  • Pages : 230
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 8.5x7.5x0.5 Inch
MRP : ₹285.00/- Discount : 12% Off
Your Price : ₹250.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

ক্ষীরের পুতুল, বুরো আংলা ও শকুন্তলা - অবনীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি এবার ৩টি বই-এর সেট হিসাবে।

ক্ষীরের পুতুলঃ এক রাজার দুই রানী। দুও আর সুও। রাজামশাই বাণিজ্যে গেলেন। সুওরানীর কথা মত নিয়ে এলেন দামী দামী গয়না আর শাড়ি। দুওরানী চেয়েছিলেন একটা বানর-ছানা। তাঁর জন্য এল তাই বানর। বানর হলে হবে কি, আসলে সে এক জাদুকরের দেশের মায়া-বানর। তাই সে মানুষের মত কথা বলে, ছেলের মত ভালবাসে বড় রানীমাকে, দুঃখিনী মায়ের চোখের জল মুছিয়ে দিতে চায়। তা, সেই মায়া-বানর দারুণ বুদ্ধি খাটিয়ে কী করে রাজার মন ফেরাল বড় রানীর দিকে, কী করে দুওরানীর কোলে এনে দিল সত্যিকারের রাজপুত্র, কী করেই বা হিংসুটে সুওরানীকে ভোগ করাল যাবতীয় পাপের শাস্তি— তাই নিয়েই এই অবাক-করা রূপকথা, ‘ক্ষীরের পুতুল’। আর, এ-গল্প যিনি শুনিয়েছেন, তিনিও এক অবাক-করা জাদুকর। ছবি তঁার হাতে কথা, কথা হয়ে উঠত ছবির মতন।


বুরো আংলাঃ নাম রিদয়, কিন্তু ছেলেটা আসলে ছিল হৃদয়হীন। তার উপর, যাকে বলে একেবারে বিচ্ছু ছেলে। নষ্টামি করেই দিন কাটত তার। মানুষ বলো, পশুপাখি বলো, কীটপতঙ্গ বলো-সব্বাই অতিষ্ঠ তার জ্বালাতনে। একদিন সেই বিচ্ছু রিদয় লাগল গণেশঠাকুরের পিছনে। আর যাবে কোথায়! ভীষণ রেগেমেগে গণেশঠাকুর তাকে এমন অভিশাপ দিলেন যে, দেখতে-না-দেখতে বুড়ো আঙুলের মতো ভয়ানক ছোট হয়ে শেষাবধি বুড়ো আংলা যক হয়ে গেল রিদয়।

......হায় হায়, কী করবে এখন রিদয়?

গণেশঠাকুরের শাপে বুড়ো আংলা রিদয় তারপর যা করল আর যা দেখল-তাই নিয়েই এই কৌতূহলকর উপন্যাস, 'বুড়ো আংলা'। গল্পের খিদে যেমন মেটায় এই কাহিনী, সেইসঙ্গে পরিচয় করিয়ে দেয় মাটি-মাঠ-নদী-বন-পাহাড় দিয়ে গড়া অপরূপ এক বাঙলাদেশের সঙ্গে। ঔপন্যাসিকের কলম, শিল্পীর তুলি আর কবির কল্পনা-এই তিনের দুর্লভসংমিশ্রণ ঘটেছে অবনীন্দ্রনাথের এই অসামান্য সৃষ্টিকর্মে। ভিতরে পাতা জোড়া-জোড়া ছবি।


শকুন্তলাঃ মহাভারতের কথা অমৃতসমান। আর মহাভারতের অন্তর্গত শকুন্তলার কথা? এমন বেদনামধুর উপাখ্যান পৃথিবীতেই কম লেখা হয়েছে। এই কাহিনী নিয়েই মহাকবি কালিদাসের অমর নাটক। শকুন্তলার সেই অসামান্য কাহিনীকেই ছোটদের জন্য নতুন করে লিখে গিয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ভাষায় জাদু, বর্ণনায় সম্মোহন। ছবির পর ছবি দিয়ে লেখা এক চিরকালীন রূপকথা-অবনীন্দ্রনাথের এই ছোটদের 'শকুন্তলা'। এ-ছাড়াও পাতা জোড়া-জোড়া বিস্তর চোখ-জুড়োনো ছবি, এঁকেছেন একালের নবীন শিল্পী সুব্রত চৌধুরী।