Welcome to Dorlink
Selected Books
×
Humayun | Bengali Biography of the Mughal Emperor

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Parul Prakashani

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Autobiography & Biography
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-47012-83-9
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 225
  • Weight : 460 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹320.00/- Discount : 15% Off
Your Price : ₹272.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত, প্রেমময় দাশগুপ্ত বিরচিত এই জীবনীগ্রন্থটি স্বাদু বাংলায় হুমায়ূনের জীবন ও সময়ের এক বিশ্বস্ত ধারাভাষ্য।

এই গ্রন্থ পাঠ করলে পাঠক শুধু ষোড়শ শতাব্দীর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিড়ম্বিত সূচনালগ্নেই পরিভ্রমণ করবেন না, এক ভাগ্যপ্রবঞ্চিত সম্রাটের জীবনের নানান উত্থান-পতনেরও সাক্ষী হবেন।

হুমায়ূন নামের অর্থ ভাগ্যবান। কিন্তু ইতিহাসে এমন দুর্ভাগ্যপীড়িত সম্রাট বিরল। সমকালীন মানদণ্ডের নিরিখে হুমায়ূন যথেষ্ট শিক্ষিত ছিলেন। তুর্কি, আরবি, ফারসি ভাষা ছাড়াও গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষ শাস্ত্রে তাঁর সবিশেষ অধিকার ছিল। পিতা বাবরের মৃত্যুর অব্যবহিত পরেই ১৫৩০ খ্রিস্টাব্দে হুমায়ূন সিংহাসনে আসীন হন। কিন্তু একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ ও ভ্রাতৃঘাতী সংঘর্ষে তিনি জড়িয়ে পড়তে থাকেন।

যোদ্ধা ও শাসক হিসেবে তিনি তাঁর বিখ্যাত পিতা বা কিংবদন্তি পুত্র কারও মতোই কৃতকার্য হতে পারেননি। অথচ ব্যক্তি হিসেবে তিনি ছিলেন একজন সৎ, উদার, বন্ধুবৎসল ও সংস্কৃতিমনা মানুষ। ১৫৪০-এ বিলগ্রামের যুদ্ধে শের শাহের কাছে পরাজিত হওয়ার পর লাহোর, কাবুল, সিন্ধু, পাঞ্জাব, পারস্য- নানা জায়গায় কাটে তাঁর পলাতক জীবন।

১৫৪৫-এ শের শাহের মৃত্যু হয়। উপযুক্ত উত্তরাধিকারীর অভাবে সাম্রাজ্যে ভাঙন ধরে। ১৫৫৫ সালে শিরহিন্দের যুদ্ধে আফগান শাসক সিকন্দর শুরকে পরাজিত করে হুমায়ূন সুদীর্ঘ পনেরো বছর পর দিল্লি পুনর্দখল করেন। কিন্তু রাজ্যশাসন তাঁর ভাগ্যে ছিল না। ১৫৫৬ সালে দিল্লি দুর্গের পাঠাগার থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।

কুড়িটি পরিচ্ছেদে বিভক্ত, প্রেমময় দাশগুপ্ত বিরচিত এই জীবনীগ্রন্থটি স্বাদু বাংলায় হুমায়ূনের জীবন ও সময়ের এক বিশ্বস্ত ধারাভাষ্য। সমকালীন ও আধুনিক ঐতিহাসিকদের সঙ্গে বহু ক্ষেত্রেই লেখক হুমায়ূনের জীবনের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে ভিন্ন মত পোষণ করেছেন।

ধন-সাম্রাজ্যবাদ কীভাবে হুমায়ূনের মতো এক মহৎ শাসককে শেষপর্যন্ত ব্যর্থ করে দিয়েছিল, তা এই গ্রন্থ থেকে জানা যাবে। এই গ্রন্থ পাঠ করলে পাঠক শুধু ষোড়শ শতাব্দীর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের বিড়ম্বিত সূচনালগ্নেই পরিভ্রমণ করবেন না, এক ভাগ্যপ্রবঞ্চিত সম্রাটের জীবনের নানান উত্থান-পতনেরও সাক্ষী হবেন।


প্রেমময় দাশগুপ্ত

বাংলা ভাষায় ইতিহাস বিষয়ক লেখক এবং অনুবাদকদের মধ্যে প্রেমময় দাশগুপ্ত তাঁর সহজাত দক্ষতার গুণে বিশেষ স্থান অর্জন করেছেন। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, বিশেষত, প্রাচীন ও মধ্যযুগের ভারত তাঁর আগ্রহের ক্ষেত্র। সেই সংক্রান্ত গবেষণা ও সুখপাঠ্য গ্রন্থরচনায় তিনি সবিশেষ সার্থকতা অর্জন করেছেন।

তাঁর রচিত ও সংকলিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে-বাবরনামা, সীদী আলী রঈস-এর দেখা ভারত, ইবন বতুতার দেখা ভারত, আলবেরুনীর দেখা ভারত, মারুচির দেখা ভারত, তিব্বতি পরিব্রাজকদের দেখা ভারত, বিম্বিসার খারবেল ক্রমানুপঞ্জি ও হাতিগুম্ফা শিলালিপি তথ্যের জৈন ব্যাখ্যা, লিনসকোটেনের দেখা ভারত, হিউয়েন সাঙ্-এর দেখা ভারত ইত্যাদি।

বিদেশীদের চোখে ভারতবর্ষ- এককালে সাড়া-জাগানো এই সিরিজের অন্যতম স্বাতন্ত্র্যচিহ্নিত গ্রন্থকার শ্রীদাশগুপ্তের লেখা বিশ্রুতকীর্তি মুঘল সম্রাট হুমায়ূন-এর জীবননির্ভর আখ্যান পুনঃপ্রকাশিত হল এই পারুল সংস্করণের মাধ্যমে। শিক্ষার্থী ও ইতিহাসপ্রেমীদের কাছে তো বটেই, ভারত ইতিহাসের আগ্রহী পাঠকদের কাছেও এই জীবনীগ্রন্থটি নিঃসন্দেহে সমাদৃত হবে।