Welcome to Dorlink
Selected Books
×
Maurya Yuger Bharatbarsha | Bengali Translation of The Mauryan India Book

Edited By : NA

Compiled By : NA

Translated By : Kaberi Bose

Publishers : National Book Agency (N B A)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Archaeological & Historical Facts
  • Publication Year : 2022
  • ISBN No : 978-81-76261-90-4
  • Binding : Paper Back
  • Pages : 200
  • Weight : 230 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹120.00/- Discount : 5% Off
Your Price : ₹114.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

বর্তমান গ্রন্থটি 'ভারতবর্ষের মানুষের ইতিহাস' এই গ্রন্থমালার চতুর্থ খণ্ড। এই গ্রন্থমালার প্রকাশিত তিনটি খণ্ডে নির্দিষ্ট উদ্দেশ্যে যে বিশিষ্ট রচনাশৈলী এবং দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছিল, বর্তমান খণ্ডেও আমরা সেই ধারা অনুসরণের চেষ্টা করেছি। অবশ্য কয়েকটি কারণে পূর্বসূরিদের তুলনায় বর্তমান খণ্ডটি যথেষ্ট দীর্ঘতর হয়েছে। বস্তুত, আমাদের বেশ কয়েকজন পাঠক এই মর্মে অভিযোগ করেছেন যে, প্রকাশিত খণ্ডগুলি কখনো কখনো একটু বেশি সংক্ষিপ্ত হয়ে গেছে। সে কারণে এই পর্বে আর একটু সুবিধাজনক পন্থা অনুসরণের চেষ্টায় বিশ্লেষণাত্মক বিবৃতি যথেষ্ট প্রশ্রয় পেয়েছে, এমনকি স্থানে স্থানে বিভিন্ন বিষয়ের কিছুটা পুনরাবৃত্তি ঘটেছে। 

গ্রন্থটি স্বভাবতই কলেবরে তুলনামূলকভাবে স্ফীত হয়েছে। তদুপরি, বিগত সার্ধ শত বছরে অধীত যে বিপুল তথ্যসম্ভারে আমরা সমৃদ্ধ, তাদের সংক্ষিপ্ত-করা সহজ কাজ নয়। এছাড়া নানান সূত্র থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে বেশ অনেকখানি পরিসর প্রয়োজন হয়েছে- এদের মধ্যেই রয়েছে অশোকের দশটি অনুশাসনের অনুবাদ- এরাও আয়তনে তেমন সংক্ষিপ্ত নয়। মানচিত্র এবং অন্যান্য চিত্রসমূহ এ গ্রন্থে উপস্থাপিত তথ্যাবলীর গুরুত্বপূর্ণ পরিপূরক হয়ে উঠবে এই প্রত্যয়ী ভাবনায় এদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। মৌর্য কালপঞ্জী, আর্যশাস্ত্রের রচনাকাল, লিপি-পাঠ-বিজ্ঞান এবং অশোকের বাগধারা সম্পর্কে পৃথকভাবে টীকা রয়েছে। আমাদের মনে হয়েছে যে, এই সমস্ত প্রাযুক্তিক অথবা বিতর্কিত বিষয় বিশেষ মনোযোগ দাবি করে।