Writer : Debesh Das
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
- Publication Year : 2026
- ISBN No : 978-93-48778-76-5
- Binding : Paper Back
- Pages : 232
- Weight : 300 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
২০২৪ সালে সরকারি ট্রাস্ট বানিয়ে অযোধ্যায় হল রাম মন্দির।
২০২৫ সালে দীঘায় সরকারি টাকায় হল জগন্নাথ মন্দির।
উদ্বোধনে অযোধ্যায় প্রধানমন্ত্রী, দীঘায় মুখ্যমন্ত্রী। শোনা যাচ্ছে, আরো কিছু মন্দির হবে। চারিদিকে ধর্ম ধর্ম এই ভাব তৈরির পিছনে দেশের একটি সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ তথা আর এস এস। আর এস এস চায় হিন্দু ধর্ম মানুষের শুধু নিত্যদিনের পালনের ও মানসিক শান্তির বিষয় না হয়ে, হয়ে উঠুক এক রাজনৈতিক শক্তি, রাষ্ট্র পরিচালনার নির্দেশনামা। সেটাই 'হিন্দুত্ব'। তার মাধ্যমে আর এস এস হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা চায়। কোটি কোটি মানুষ যে হিন্দু ধর্ম পালন করে তার থেকে এই 'হিন্দুত্ব' আলাদা। তাকে প্রতিষ্ঠা করতে এই মানুষগুলির ধর্মকে রাজনীতিতে ব্যবহার করতে চাইছে আর এস এস। ভারতের রাজনীতিতে, সমাজজীবনে আর এস এস এখন এক গুরুত্বপূর্ণ শক্তি। সেটাই এই বইয়ের আলোচ্য।
লেখক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। দীর্ঘ ৩২ বছর অধ্যাপনা করেছেন-বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি (মেসরা), কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় সরকার কর্তৃক মনোনীত হয়ে থাইল্যান্ডে এশিয়ান ইন্সিটিউট অব টেকনোলজিতে অধ্যাপনা করতেও গিয়েছিলেন। পি.এইচ.ডি.-র পর পোস্ট ডক্টরাল করেছিলেন জাপান ও জার্মানিতে।
এছাড়াও শিক্ষাগত কাজে গেছেন বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রাশিয়া, ইতালি, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ইত্যাদি। বিভিন্ন আন্তর্জাতিক সম্মলন ও জার্নালে ১৫০-র উপর পেপার প্রকাশ করেছেন। কয়েকজন ছাত্রছাত্রীকে পি.এইচ. ডি গবেষণায় গাইড করেছেন, এখনও গবেষণা করেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ পড়বার সময়ে ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি। পরে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সদস্য হন। বর্তমানে পার্টির কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। ১৯৯১, ২০০১, ২০০৬ সালে বিধায়ক হন। সপ্তম বামফ্রন্ট মন্ত্রসীভায় তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন। নিয়মিত লেখালিখি করেন।
