Writer : Sitanath Tattwabhushan
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Religious & Mythological Criticism
- Publication Year : 2026
- ISBN No : 978-93-94464-32-2
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 168
- Weight : 435 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
If so, it will be notified
About the Book
উনিশ শতকের বঙ্গীয় দর্শন ও সারস্বত সমাজের সুপণ্ডিত সীতানাথ তত্ত্বভূষণের অদ্বৈতবাদ: প্রাচ্য ও পাশ্চাত্য এই দুষ্প্রাপ্য গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৯৭ সালে। বাংলা ভাষায় দর্শন চর্চায় এ জাতীয় গ্রন্থ প্রথম লেখেন। যা তিনটি পর্বে বিন্যস্ত --- ১. বৈদান্তিক অদ্বৈতবাদ, ২. সুফি অদ্বৈতবাদ এবং ৩. য়ুরোপীয় অদ্বৈতবাদ। যার মধ্য দিয়ে অদ্বৈতবাদের মানস উৎসের সন্ধান করা হয়েছে। প্রথম পর্বে বেদান্ত ব্যাখ্যাকারদের ব্রহ্মজ্ঞান লাভের উপায়, ব্রহ্মজিজ্ঞাসা, ব্রহ্মপ্রত্যয়, সগুণ ও নির্গুণ ব্রহ্ম, মায়াবাদ ও পরিণামবাদ, মোক্ষ-র মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্বে জেলালউদ্দিন রুমী, জামি এবং হোসেন মনসুর মুসলিম সাধকদের অদ্বৈতবাদী মত এবং তৃতীয় পর্বে প্রাচীন গ্রিক দার্শনিক সম্প্রদায়-আয়োনিয়ো, ইলিয়েটিক, স্টোয়িক এবং প্লেটো, অ্যারিস্টটলের মত আলোচিত হয়েছে। এছাড়াও স্পিনোজা, কান্ট, ফিক্টে, শেলিং, হেগেল প্রমুখের অদ্বৈত মত এসেছে।
দার্শনিক সীতানাথ তত্ত্বভূষণের জন্ম হয় ১৮৫৬ সালে বাংলাদেশের হবিগঞ্জ জেলায়। প্রাথমিক পাঠ শেষ করে ১৮৭১ সালে কলকাতায় আসেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন- এই দুই মনীষীর প্রভাবে সীতানাথের চিন্তার মানস কাঠামোটি নির্মিত হয়েছিল। তিনি ১৮৭৪ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। কিন্তু নানা কারণে কলেজের শিক্ষা সম্পূর্ণ না করে ব্রাহ্মসমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন। ক্রমে হিন্দু শাস্ত্রবিদ এবং ভারতীয় ও পাশ্চাত্য দর্শন পাঠ করে অল্পকালের মধ্যে পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন। ১৮৭৯ সালে কলিকাতায় সিটি স্কুলে শিক্ষকতা গ্রহণ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: 'ব্রহ্মজিজ্ঞাসা', 'শাস্ত্রীয় ব্রহ্মবাদ ও ব্রহ্মসাধন', 'Philosophy of Brahmoism', 'Hindu Theism', 'Vedanta and its Relation to Moderns Thought' প্রভৃতি। তিনি তিরিশটিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। উল্লেখ্য, বাংলায় বেদান্ত ও উপনিষদ-চর্চার তিনি একজন পথিকৃৎ। ১৮৯৬ সালে ব্রাহ্মসমাজ থেকে 'ব্রহ্মতত্ত্ব' নামে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করেন। পণ্ডিত সত্যব্রত সামশ্রমী কর্তৃক 'তত্ত্বভূষণ' উপাধি লাভ করেন। ধর্ম ও দর্শন-বিষয়ক তাঁর অনেক প্রবন্ধ বিভিন্ন সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছে। ১৯৪৫ সালে তিনি মারা যান।
