Welcome to Dorlink
Selected Books
×
Ek Guptayatrir Smritikotha | Unkown Tells about Alexander Douglas Barrymore in British Era Bengal

Edited By : NA

Compiled By : NA

Translated By : Chandika Prasad Ghoshal

Publishers : Boideshik

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Translated Literature>Autobiography & Biography
  • Publication Year : 2026
  • ISBN No : 978-81-99476-73-8
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : NA
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹375.00/- Discount : 15% Off
Your Price : ₹319.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এ স্মৃতিকথা যাঁর, সেই বহুদর্শী, যশবিমুখ মানুষটির নাম আলেকজান্ডার ডগলাস ল্যারিমোর । 

তাঁর সুদীর্ঘ কর্মজীবন বঙ্গের গ্রামীণ জগতের অজস্র বর্ণালি অভিজ্ঞতায় সমৃদ্ধ, যে জগৎটি আজকের বাঙালির কাছে বেমালুম অপরিচিত বলেই অবাক-পাঠ হয়ে ওঠে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধে গ্রামবাংলার যে বাস্তবচিত্র এই স্মৃতিকথার অঙ্গ, তা-ও কম আকর্ষণীয় নয়। ইতিহাস দূর অস্ত, বাংলা গল্প-উপন্যাসেও সে ছবি ধরা পড়ে না। 

তৎকালীন বঙ্গের পুলিশি প্যাঁচপয়জার ও দুর্নীতি, অপরাধ ও ফাঁসির কলাকৌশল, গোয়েন্দাদের চাতুর্য, কারাগারের অন্দরমহল, কয়েদি তথা জেনানা ফাটকের অন্তঃপুরের মর্মস্পর্শী চিত্রে স্পন্দিত এক মানবিক ইতিহাস, যার হদিশ অন্যত্র পাওয়া যাবে না, লেখ্যাগারের নথিতেও নয়। এসেছে বিখ্যাত গোয়েন্দা বাঁকাউল্লার সঙ্গে তাঁর কর্মসূত্রে মোলাকাত প্রসঙ্গও। আর সেই সঙ্গে তৎকালীন বঙ্গীয় গ্রাম্যনারীদের চমকপ্রদ সব কর্মকাণ্ড, কোনওটি তেজোদৃপ্ত, কোনওটি বেদনার্জ, মলিন, যা অবিশ্বাসের তটরেখাকে অতি অনায়াসে স্পর্শ করে যায়। 

এই আত্মকথার গোড়ার দিকে রয়েছে জাহাজের অন্দরমহলের জমজমাট সব কথাচিত্র, যা পাঠকদের কাছে রহস্যময় আখ্যান বলেই মনে হবে। কারণ, সেই জলজীবনের সঙ্গে মূলস্রোতের জনজীবনের বস্তুত কোনও সংযোগ নেই বললেই চলে।


চার্লস্ এলফিনস্টোন গোলসবেরি (১৮৪৯-১৯২০):  জন্ম কলকাতায়। ছিলেন ঔপনিবেশিক ভারতে পুলিশবাহিনির একজন উচ্চপদস্থ আধিকারিক। অবিভক্ত বঙ্গ ও বিহারের বিভিন্ন জায়গায় চাকরিসূত্রে কাটিয়েছেন কর্মজীবনের তেত্রিশটি বছর। সেই সুবাদে তিনি হয়ে উঠেছিলেন নামজাদা শিকারিও। তাঁর লেখা বইগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুলাল দ্য ফরেস্টগার্ড: আ টেল অব স্পোর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। ইন বেঙ্গল'। অবসর গ্রহণ করার পর তিনি ইংল্যান্ডে চলে যান। সাসেক্সে তাঁর প্রয়াণ ঘটে ১৯২০ খ্রিস্টাব্দে।

চন্ডিকাপ্রসাদ ঘোষাল: লেখক, সম্পাদক, অনুবাদক, মানসিক স্বস্থ্যের প্রশিক্ষক। ছাত্রজীবন কেটেছে রামকৃষ্ণ মিশন ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে। ভালোবাসেন গান, আড্ডা, বই, লেখালিখি আর ফুরসত পেলেই ছুট পাহাড়-জঙ্গলের নিভৃতে।

বাংলা-ইংরেজি পত্র-পত্রিকায় সমাজ, সংস্কৃতি, শিক্ষা বিষয়ে নিয়মিত লেখেন । লেখেন ছোটগল্পও। তিনি ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন অব লাইফস্কিলস এডুকেশনের আজীবন সদস্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক । কেমব্রিজ ইউনিভারসিটি প্রেস প্রকাশিত Reflections on Teaching Today and Tomorrow বইটিতে তাঁর লেখা শেখ Identifying identifying The The Need Needs of Learners in Middle School এবং ইকনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি পত্রিকায় প্রকাশিত Kolkata's Changing Paja Ethos সমাদৃত দুটি রচনা।

এযাবৎ তাঁর প্রকাশিত বইপত্রের মধ্যে রয়েছে 'শিকারের গড়সত্ব', বিভূতিভূষণ: স্ববিরোধী সংবেদ', কিল-জঙ্গলের কুমুদনাথ', 'বঙ্গবাসীর শিকারকথা, শিকারিণী-বেশে অন্তঃপুর থেকে অরণ্যে'। রয়েছে মিসেস বেইলি-র স্মৃতিকথার অনুবাদ 'শিকারের দিনরাত্রি'। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অরণ্য-বিষয়ক রচনা, দিনলিপি, জার্নাল ও ভ্রমণকাহিনির সম্পাদনা করেছেন।