Welcome to Dorlink
Selected Books
×
Biscuit - Bibartan Bishwayan Vanijya | History of Biscuit & its Industry in as Bengali Essay

Writer : Mahin Gupta

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Boideshik

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Social / Educational / Economic Criticism
  • Publication Year : 2026
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : NA
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹400.00/- Discount : 18% Off
Your Price : ₹330.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অতিথি সৎকার থেকে চটজলদি পেটভরানোয় তার জুড়ি মেলা ভার। নির্বাচনী রাজনীতির ভাষায় তিনি আমাদের একেবারে 'কাছের লোক, কাজের লোক'। সর্বোপরি তিনি চায়ের সবচেয়ে নিকটবর্তী 'টা'। হ্যাঁ, তিনি বিস্কুট, সুদূর অতীত থেকে বর্তমানে যার সদর্প বিচরণ অনস্বীকার্য।

মূলতঃ দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেওয়া ব্যবসায়ী এবং সৈনিকদের উপযোগী খাদ্য হিসেবে বিস্কুটের উদ্ভব হলেও এর জনপ্রিয়তা ভেঙে দেয় সব পরিচিত গণ্ডি। যদিও প্রস্তর যুগের শেষ পর্যায় থেকে ক্রমাগত বিবর্তিত হতে হতে আজকের ওয়েফার, কুকিজ হিসেবে আত্মপ্রকাশের পথ ঘটনাবহুল। নানা আবিষ্কার, ঘটনা, বিশ্বযুদ্ধ, সংস্কারের কক্ষপথে বিস্কুটের আবর্তন ঘটেছে নিয়ত। ফলস্বরূপ কখনও বিস্কুট ঠাঁই পেয়েছে গল্পে আবার কখনও বিস্কুটকে নিয়ে রচিত হয়েছে অনেক কাহিনী। বিস্কুটের ইতিহাস, ভূগোলের সীমানা ছাড়িয়ে শিকড় ছড়িয়েছে বিদেশ থেকে স্বদেশে, ডালপালা মেলেছে বিজ্ঞাপন থেকে অপরাধে।

সম্ভাব্য সকল দিক থেকে আলোকপাতে স্পষ্ট হয়েছে এক অতি পরিচিত বস্তুর নেপথ্যে থাকা দীর্ঘ ইতিহাস। অত্যুক্তি হবে না যদি বলা হয়, সূচনা থেকে উপসংহারে এই বই আসলে এক বিস্কুট-বৃত্তান্ত।

পৃথিবীতে এখনও এমন অনেকে আছেন যারা আড়াল ভালোবাসেন, আড়ালে থাকতেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই লেখকও সে গোত্রভুক্ত একজন। তিনি ছবি তুলতে নিতান্তই নারাজ এবং সযত্নে নিজের পদবীর সার্থকতা রক্ষায় নিয়োজিত। তাঁর পেশা এবং নেশার কেন্দ্রবিন্দু জুড়ে থাকে বই। বহুবিধ বিষয়ে সন্ধানী আগ্রহে ডুব দেওয়া মহীনের আগ্রহের বিষয় অবশ্যই প্রবন্ধসাহিত্য। জীবনের পথচলা জুড়ে গঙ্গাতীরের বনেদি মফস্বল এবং তার জলহাওয়া। এহেন ব্যক্তি মহীনের লেখা প্রথম বই এটিই।