Writer : Ranabir Sengupta
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Short Story & Micro/Flash Stories
- Publication Year : 2026
- ISBN No : 978-81-68657-55-7
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 160
- Weight : 400 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
গল্প সংকলন প্রকাশ করব শুনে কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন, একই জাতীয় গল্পগুলোকে নিয়ে একটা বিষয়ভিত্তিক সংগ্রহ তৈরি করার। যদিও চার দশকের বেশি সময় ধরে লেখালেখির অভ্যাসের কারণে বিভিন্ন ধরণের বা বিষয়ের লেখাই জমা হয়েছে, এরমধ্যে কিছু লেখার প্রতি লেখকের পক্ষপাতিত্বও রয়েছে তাই এমন পাঁচমিশালি সংকলনের পরিকল্পনা করা। তবে সংকলিত গল্পগুলোর পরিচয় দিতে গিয়ে বিষয় সংক্রান্ত দু-চার কথা বলা আবশ্যক মনে হচ্ছে।
'হলুদবসন্ত', 'বুদ্বুদ', 'ফেরারি দুঃখ', 'ভবরলালের স্বপ্ন' বা 'অর্ফিয়াস' ফৌজি জীবনের বা ওই সময়ের সহকর্মীদের সুখ-দুঃখ অনুভবের সঙ্গে সম্পৃক্ত। 'বৃত্তের ভেতরে অথবা আবর্তনে', 'জট', 'নিরুদ্দেশ অথবা একটি নদীর গপ্পো'। বায়ুসেনায় যোগদানের আগে আশির দশকের মাঝামাঝি লিটিল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। 'চান্দ্রমাস' আর 'রাঘবন' মূলতঃ উদ্বাস্তুদের নিয়ে গল্প, প্রথমটি সত্তরের আশেপাশে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের কথা আর দ্বিতীয়টি আশির দশকের শেষদিকে শ্রীলঙ্কা থেকে আসা তামিল উদ্বাস্তুর গল্প। যদিও মূল রচনাকাল হিসেবে রাঘবন আশির দশকের শেষদিকে লেখা আর চান্দ্রমাস কয়েকবছর আগে লকডাউনের অবসরে বসে লেখা।
'অবসর' গল্পটি হালেই প্রতিলিপির বিষয় মেলাতে গিয়ে লেখা। 'পাঞ্চালী' গল্পটি উত্তরপ্রদেশের কানপুরে পোস্টিং থাকাকালীন এক বাড়িওয়ালি মাসিমার মুখে শুনেছিলাম। 'ভোর', 'উত্তর চিহ্ন' বা 'ফেরা' গল্প তিনটি নব্বইয়ের দশকের শুরুর দিকের লেখা তবে খাতার পাতায় বন্দি ছিল প্রায় তিন দশক। 'যক্ষিণী' গল্পটির আইডিয়া এসেছে লকডাউনের সময় মর্নিং-ওয়াক করতে করতে দেখা এক বৃদ্ধাকে দেখে। 'রহস্য' গল্পটিও ফৌজি জীবনের অভিজ্ঞতার তালিকাভুক্ত করা যায়। 'পঞ্জিকা' ও 'বিকল্প' গল্পদুটো বিশুদ্ধ হাস্যরস পরিবেশনের চেষ্টা থেকেই। 'মুক্ত বিহঙ্গ' গল্পটিও সকালে বড়ো পুকুরটার চারপাশে মর্নিং-ওয়াক করতে করতে সামনের বেশ বড়ো অট্টালিকাটার ব্যালকনিতে রাখা বদ্রিকা পাখির খাঁচাটার দিকে তাকিয়ে মাথায় এসেছে।
আর 'শয়তানের হাড্ডি' মাথায় এসেছিল সান্ধ্য-বাজারে এক অপরিচিত মহিলার এক সাত-আট বছরের অখুশি বাচ্চার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাওয়া দেখে। 'চুয়া-চন্দন সমাচার' গল্পটি প্রিয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ঐতিহাসিক গল্প চুয়াচন্দনের পরবর্তী অংশ হিসেবে লেখার অক্ষম প্রয়াস; যদিও এটা শুধুই গল্প, কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য নয়। 'প্রিয় গন্ধরাজ' একজন স্বেচ্ছা নির্বাসিত অভিনেত্রীর যৌবন অতিক্রম করে এসে হঠাৎ ফিরে আসার গল্প। 'বিলম্বিত লয়' বা 'একদিন রাত্রে' নাম দুটো শুনে বিখ্যাত সিনেমার কথা মনে পড়লেও মূল গল্পে সেসবের সঙ্গে কোনো মিল নেই।
রণবীর সেনগুপ্ত ঃ
"নবীন কিশোর, তোমাকে দিলাম..." না, কোনো উত্তরাধিকার নয়।
গত শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি কলকাতার এক নিতান্ত মধ্যবিত্ত পরিবারে জন্ম। সাধারণ স্কুলে একেবারেই সাধারণ ছাত্র হিসেবে পড়াশোনা। অভিভাবকদের মুখে মুখে শোনা গল্প এবং সামান্য পাঠক-উত্তরাধিকার থেকেই বাংলা ও বিশ্বসাহিত্যের সঙ্গে প্রথম পরিচয়। কলেজজীবন থেকেই নিয়মিত লেখালেখি ও প্রকাশ শুরু। সেই সময় থেকেই লিটল ম্যাগাজিন আন্দোলনের সঙ্গেও যুক্ত হওয়া।
আশির দশকের দ্বিতীয়ার্ধে ভারতীয় বায়ুসেনায় যোগদানের পর লেখালেখিতে সাময়িক বিরতি এলেও পঠন-পাঠন কখনও থেমে থাকেনি। কর্মসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বায়ুসেনা স্টেশনের বাঙালি পাঠাগারগুলির নিয়মিত সদস্য থাকা। দু'দফায় প্রায় এগারো বছর রাজস্থানের যোধপুর বায়ুসেনা স্টেশনের বাঙালি লাইব্রেরির অবৈতনিক গ্রন্থাগারিকের দায়িত্ব পালন। সুযোগ-সুবিধামতো লেখালেখিও চলেছে সমান্তরালভাবে।
২০০৭ সালে বায়ুসেনা থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরে বেসরকারি চাকরিতে যোগদান। পেশাগত কারণে বিপণন-সংক্রান্ত কাজে দেশের নানা প্রান্তে ঘোরার সুযোগ হয়েছে; সঞ্চিত হয়েছে নানারকম অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাই পরবর্তী লেখালেখির অন্যতম ভিত্তি।
২০২০ সালে চাকরি ছেড়ে স্বাধীন ব্যবসা শুরু। একই সময়ে প্রতিলিপিতে নিয়মিত লেখা শুরু হয় এবং দীর্ঘ বিরতির পর আবার সক্রিয়ভাবে লেখালেখির জগতে ফিরে আসা। নিজের লেখা বই প্রকাশের ইচ্ছাটিও সেই সময় থেকেই ধীরে যীরে বাস্তব রূপ নিতে শুরু করে।
