Welcome to Dorlink
Selected Books
×
Nandalaler Chithi Chhabi | Bengali Essay on Nandalal Bose

Writer : Debdutta Gupta

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Khosra Khata

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Art & Culture>Paintings
  • Publication Year : 2026
  • ISBN No : 978-93-91587-36-9
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 115
  • Weight : 400 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹475.00/- Discount : 17% Off
Your Price : ₹392.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

নন্দলাল বসুর কার্ড-স্কেচ যেন জীবনের গোপন নোটবই - যেখানে রোজকার চলমান মুহূর্তগুলি ধরা পড়ে গভীর মমতায় ও নিঃশব্দ মননে। ক্ষণস্থায়ী বলে যেগুলি হারিয়ে যাওয়ার কথা ছিল, সেগুলিই হয়ে উঠেছে শিল্পীর দৃষ্টি, ভাবনা ও মানবিক বোধের স্থায়ী দলিল। শান্তিনিকেতনের পথঘাট, পিকনিকের হাসি, গ্রামীণ শ্রমের ভঙ্গি, দেশজ প্রযুক্তির সরল সৌন্দর্য কিংবা স্বদেশী চেতনার নীরব উচ্চারণ- সবই এসে জড়ো হয়েছে একটি ছোট্ট কার্ডের সীমার মধ্যে। এই লেখায় কার্ড-স্কেচ কেবল নন্দলাল বসুর শিল্পচর্চার উপাঙ্গ নয়, বরং তাঁর জীবনদর্শনেরই প্রসারিত রূপ। মুহূর্তের মধ্যে চিরন্তনকে দেখার যে সাধনা, সাধারণের ভিতর থেকে অসাধারণকে তুলে আনার যে শিল্পবোধ - নন্দলাল বসুর কার্ড-চিত্র সেই সাধনারই নিঃশব্দ কিন্তু দীপ্ত সাক্ষ্য।


দেবদত্ত গুপ্ত

সাম্প্রতিক সময়ে শিল্পকলার ইতিহাসচর্চায় সুপরিচিত গবেষক ও অধ্যাপক। তুলনামূলক শিল্প-ইতিহাসচর্চা আগ্রহের বিষয়। তাঁর খোঁজের ভেতর দিয়েই আমাদের সামনে উঠে এসেছে অনেক শিল্পীদের অসংখ্য আড়ালে থাকা শিল্পসম্ভার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিস্যুয়াল আর্টস থেকে শিল্প-ইতিহাসে স্নাতক এবং স্বর্ণপদকসহ স্নাতকোত্তর। বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে শিল্প-ইতিহাসের অধ্যাপক। 

তাঁর চর্চিত গ্রন্থমালায় রয়েছে পায়ে হেঁটে কলকাতা, কলকাতার পুলিশ, এক কলি কলকাতা শহর সূত্র, অবন ঠাকুরের ছবি কাটাকুটির নতুন দুনিয়া, রূপবান আর হাওয়াগাড়ি, 'দ পাতার ডাইরি, অবন ঠাকুরের খুদ্দুর যাত্রা, কাশ কাতা চলিয়াছে নড়িতে নড়িতে, টাইটানিকের গান ছবি চুরি এবং..., রঙ্গালয়ের ছবি ও বহু শিল্পীর মনোগ্রাফ । শখ পুরোনো রেকর্ডের সংগ্রহ ও গান শোনা। 

পেয়েছেন রূপবান আর হাওয়াগাড়ি  বইটির জন্যে সুধীর চক্রবর্তী বিশেষ সম্মাননা। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে শিল্পকলা বিষয়ক রচনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য পেয়েছেন মনোজমোহন বসু স্মারক সুম্মান ২০২৬।