Welcome to Dorlink
Selected Books
×
Hinglajer Pore | Part 2 of Marutirtha Hinglaj Classic Bengali Novel

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Abadhut O Parampara

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Travelogue>Travel Diary or Essay
  • Publication Year : 2026
  • ISBN No : 978-81-963026-2-7
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 108
  • Weight : 335 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹250.00/- Discount : 20% Off
Your Price : ₹200.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অবধূতের বিখ্যাত ভ্রমণ কাহিনী 'মরুতীর্থ হিংলাজের' দ্বিতীয় পর্ব হচ্ছে 'হিংলাজের পরে' নামের এই ভ্রমণ উপন্যাস। 

১৩৫৩ সালের ভাদ্র মাস অর্থাৎ ১৯৪৬ সালের জুলাই আগষ্ট মাসে হিংলাজ ভ্রমণের ঠিক পরেই অবধূত ও তাঁর দ্বিতীয়া স্ত্রী ভৈরবী মা অর্থাৎ সরোজিনী দেবী এই তীর্থ ভ্রমণ করেন। এই ভ্রমণ কাহিনীটি সব দিক খেকেই বাঙলা সাহিত্যের ইতিহাসে একটি আশ্চর্য্য সৃষ্টি। কারণ করাচী বন্দর থেকে সমুদ্র পথে আরব সাগরের মধ্যে দিয়ে একটি পালতোলা নৌকায়াত্রার আশ্চর্য অভিজ্ঞতার রোমাঞ্চকর উপাখ্যানই হচ্ছে এই উপন্যাসটির মূল বিষয়বস্তু। এমন অভিনব বিষয় নিয়ে ভ্রমণ কাহিনী তো দূরের কথা, কোনও ঘটনার কথাই এর আগে অথবা পরে বাঙলা ভাষায় লেখা হয়েছে বলে জানা যায়নি। বালুচিস্তানের বিখ্যাত হিংলাজ মাতার, ভৈরব কোটেশ্বর তীর্থ দর্শন নিয়েই অবভূতের এই বিখ্যাত উপন্যাস। 

উপন্যাসটির পাতার পর পাতা পড়তে গিয়ে বাঙালী পাঠকরা এমন চমকে যাবেন যে সেই চমকের রেশ বহুদিন পর্যন্ত তাঁদের হৃদয়ে থেকে যাবে।


লেখক পরিচয়ঃ

অবধূত - বাঙলা সাহিত্যের জগতে একটি চিরস্মরণীয় নাম। কলকাতার মধ্যবিত্ত পরিবারে ১৯১০ সালে তাঁর জন্ম। পিতৃদত্ত নাম দুলালচন্দ্র মুখোপাধ্যায়। যৌবনে ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন। কিন্তু কোনও এক অজানা রহস্য লোক এঁকে টানতে থাকে অবিরাম। সেই রহস্যের খোঁজে তিনি একদিন সংসার ছেড়ে পাড়ি দিলেন অজানার উদ্দেশ্যে। পরবর্তী জীবনে তিনি সন্ন্যাস গ্রহণ করার পরে কালিকানন্দ অবধূত নাম নিয়েছিলেন। 

এরপর তিনি ব্যাঙলা সাহিত্যের জগতে প্রবেশ করলেন মরুতীর্থ হিংলাজ বইটির মাধ্যমে। প্রথম বই তাঁকে বিখ্যাত করেছিল তা বলাই বাঞ্চল্য। সবসুদ্ধ মোট তেতাল্লিশটি বই তিনি লিখেছিলেন। উদ্ধারণপুরের ঘাট গ্রন্থটি বাঙলা সাহিত্যের আকাশে তাঁকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছিল। প্রথম বই মরুতীর্থ হিংলাজ ১৯৫৫ সালে প্রকাশিত হবার সময় থেকেই তিনি জগলী জেলার চুঁচুড়ায় নিজের তৈরি বাড়িতে বসবাস করতেন। ১৯৭৮ সালের ১৩ই এপ্রিল সেই চুঁচুড়াতেই তিনি পরলোক গমন করেন।