Welcome to Dorlink
Selected Books
×
Pakistane Sankhyalaghu Nipiron | Bengali Translation of Persecution of Minorities in Pakistan

Edited By : Saumak Podder

Compiled By : NA

Translated By : Saumak Podder

Publishers : Sabhyata Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Translated Essays
  • Publication Year : 2026
  • ISBN No : NA
  • Binding : Paper Back
  • Pages : 112
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 7.5x5.5x0.5 Inch
MRP : ₹180.00/- Discount : 10% Off
Your Price : ₹162.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে সৌম্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক স্বতন্ত্র ও আপসহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলায় কমিউনিস্ট ম্যানিফেস্টো-র প্রথম অনুবাদক এবং ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অন্যতম এই বিপ্লবী নেতা প্রচলিত কমিউনিস্ট রাজনীতির সঙ্গে মতবিরোধের কারণে গড়ে তুলেছিলেন নিজের রাজনৈতিক পথ। জাতীয় স্বার্থের প্রশ্নে তাঁর অবস্থান ছিল স্পষ্ট ও অনমনীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের সহায়তাকে ‘জনযুদ্ধ’ হিসেবে মেনে নেওয়া কিংবা দেশভাগের পর পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় নীরব থাকা—কোনোটিই তিনি মেনে নেননি।

দেশভাগের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নিপীড়ন, হত্যা, নির্যাতন, সম্পত্তি দখল ও উৎখাতের ঘটনা ঘটেছিল, সৌম্যেন্দ্রনাথ ঠাকুর তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হয়েছিলেন। রাজনৈতিকভাবে তার মূল্য দিতে হতে পারে জেনেও তিনি আন্তর্জাতিক মহলের সামনে এই ঘটনাগুলি তুলে ধরার চেষ্টা করেছিলেন। ১৯৬৪ সালে পাকিস্তানে সংখ্যালঘুদের উপর সংঘটিত ভয়াবহ নির্যাতনের প্রেক্ষাপটে তাঁর প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। সেই সময় পশ্চিমবঙ্গ নাগরিক স্বাধিকার সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি বিশ্বের কাছে পাকিস্তানের সংখ্যালঘুদের দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরতে কলম ধরেছিলেন।

Persecution of Minorities in Pakistan নামের লন্ডন-প্রকাশিত তাঁর একটি দুর্লভ পুস্তিকাই এই গ্রন্থের মূল ভিত্তি। দেশভাগ-পরবর্তী পাকিস্তানের সংখ্যালঘুদের অবস্থার প্রত্যক্ষ ও সমকালীন দলিল হিসেবে এই লেখা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়ার বদলে দীর্ঘ সময় ধরে সংগৃহীত তথ্য, ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে সৌম্যেন্দ্রনাথ যে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, এই পুস্তিকায় তারই পরিচয় পাওয়া যায়। তাঁর বক্তব্যে উঠে আসে সেই সময়ের রাজনৈতিক বাস্তবতা, সংখ্যালঘুদের উপর সংঘটিত নির্যাতন এবং আন্তর্জাতিক জনমতকে বিষয়টি সম্পর্কে সচেতন করার তাঁর প্রয়াস।

দুষ্প্রাপ্য মূল পুস্তিকাটির বঙ্গানুবাদের পাশাপাশি এই গ্রন্থে সংযোজিত হয়েছে সমকালীন সংবাদপত্র হিন্দুস্তান টাইমস ও যুগান্তর-এর নির্বাচিত পৃষ্ঠার আলোকচিত্র, The Indian Commission of Jurists-এর সংশ্লিষ্ট প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশের অনুবাদ এবং পূর্ববঙ্গে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সৌম্যেন্দ্রনাথের ‘Revolutionary Communist Party of India’-র প্রকাশিত বেশ কিছু দুর্লভ প্রচারপত্রের প্রতিলিপি। ফলে বইটি শুধু একটি অনুবাদ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময়কে পুনরুদ্ধারের প্রয়াস।

এই গ্রন্থের মধ্য দিয়ে ফিরে আসে দেশভাগের পর ছিন্নমূল মানুষের সেই অন্ধকার ইতিহাস, যার অনেকটাই আজ বিস্মৃতির আড়ালে। পূর্বপুরুষদের মুখে শোনা ‘ওদেশের গল্প’-এর বেদনা, ভয় ও রক্তাক্ত স্মৃতির সঙ্গে মিশে যায় সৌম্যেন্দ্রনাথ ঠাকুরের সমকালীন রাজনৈতিক প্রতিবাদ। ইতিহাসের এক অস্বস্তিকর কিন্তু অপরিহার্য অধ্যায়কে বোঝার জন্য এই দুর্লভ দলিল তাই শুধু অতীতের স্মারক নয়—বর্তমানের কাছেও এক মূল্যবান ঐতিহাসিক সম্পদ।