Writer : Dr. Kanu Haldar
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Judicial / Political / Legislative System Analysis
- Publication Year : 2026
- ISBN No : 978-81-96915-83-4
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 280
- Weight : 515 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
পূর্ব বাংলায়, অধুনা বাংলাদেশে, উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বাংলার প্রান্তিক নিম্নবর্গীয় নমঃশূদ্র সমাজে ব্রাহ্মণ্যবাদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে নতুয়া আন্দোলনের সূচনা। আপাতদৃষ্টিতে ধর্মীয় 'আন্দোলন হলেও এর অন্তর্নিহিত ভিত্তিতে 'ছল শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক শোষণের বিরুদ্ধে এক সুদীর্ঘ প্রতিবাদ। অর্থনৈতিক স্বাবলম্বন, শিক্ষাগ্রহণ, রাজনৈতিক অধিকার অর্জন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিক হয়ে ওঠে।
হরিচাঁদ ঠাকুরের সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে অধুনা বাংলাদেশে মতুয়া আন্দোলন যখন ব্যাপক বিস্তার লাভ করতে শুরু করে, তখনই দেশভাগের বিপর্যয় নতুয়া সমাজকে নতুন সংকটের মুখে দাঁড় করায়। প্রনথ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে বহু প্রান্তিক মানুষ নিজেদের ভিটেনাটি ছেড়ে ভারতে প্রবেশ করতে শুরু করেন; অপরদিকে যোগেন্দ্রনাথ মণ্ডলের নেতৃত্বে একটি অংশ পূর্ববঙ্গে থেকে যায়। ভারতে আগত নতুয়াদের প্রান্তিক পরিচয়ের সঙ্গে যুক্ত হয় নতুন পরিচয়-'উদ্বাস্তু'। প্রথ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে নতুন দেশে শুরু হয় তাঁদের নতুন সংগ্রান। পরবর্তী সময়ে তাঁর সহধর্মিণী বড়মা বীণাপাণি দেবীর নেতৃত্বে মতুয়া সমাজে নারী নেতৃত্ব, অধিকার ও ক্ষমতায়নের এক বিরল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়।
এই গবেষণাগ্রন্থে ১৯৪৭ থেকে ২০১১ সাল পর্যন্ত নতুয়া সমাজের শিক্ষা, অর্থনৈতিক স্বাবলম্বন সামাজিক উত্তরণের মাধ্যমে বাংলার রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা অর্জনের ধারাবাহিকতা তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধনী আলোচনায় অনুসন্ধান করা হয়েছে।
ড. কানু হালদার:
ড. কানু হালদারের জন্ম ১৯৮৬ সালের ২২ আগস্ট উত্তর ২৪ পরগনায়। পিতা শ্রী রবীন্দ্রনাথ হালদার, মাতা শ্রীমতী বীণা হালদার। লক্ষ্মীপুর স্বামীজি সেবা সংঘ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হাবড়া হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল 'বাংলার নিম্নবর্গীয় মতুয়াদের রাজনৈতিক আন্দোলন'। উচ্চশিক্ষার প্রায় এক-চতুর্থাংশ সময় কলকাতার হিন্দু হোস্টেলে অতিবাহিত করেন।
গবেষণার পাশাপাশি ড. হালদার ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজে 'MAKAIAS Fellow' হিসেবে গবেষণারত ছিলেন। সেই সময়ে কোভিড-১৯-এর প্রেক্ষাপটে বাংলার মতুয়া সমাজের উপর তার প্রভাব নিয়ে গবেষণা করেন। বাংলার নিম্নবর্গীয় মতুয়া আন্দোলন বিষয়ে তাঁর একাধিক গবেষণামূলক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ২০২১ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলার ১৫০ জন স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে স্মারক ই-পুস্তিকা 'মৃত্যুঞ্জয়ী' প্রকাশ করেন। কিছু সময় রামকৃষ্ণ ধাননাথ বিশ্ববিদ্যালয়, রাঁচীতে অধ্যাপনার সঙ্গে যুক্ত থাকার পর বর্তমানে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত।
এটি তাঁর গবেষণামূলক প্রথম গ্রন্থের দ্বিতীয় সংস্করণ।
