- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Spirituality>Biography of Spiritual Persons
- Publication Year : 2024
- ISBN No : NA
- Binding : Paste Board (Hard)
- Pages : 408
- Weight : 600 gms
- Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
If so, it will be notified
About the Book
শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থ সাধক-কবি শ্রীকৃষ্ণদাস কবিরাজের এক অক্ষয় কীর্তি। বাংলা ভাষার শ্রেষ্ঠতম জীবনীরূপে এবং বৈষ্ণব ধর্মের দার্শনিক তত্বের মঞ্জুষারূপে এ গ্রন্থ অনন্য। ষোড়শ শতকের ভারতীয় অধ্যাত্ম-আকাশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্য। চরিতামৃতে তাঁরই পুণ্যময় জীবন কাহিনীটির পরতে পরতে পরিবেশিত হয়েছে প্রেমভক্তিধর্মের রসতত্ব।
কবিত্ব, তত্ত্ব ও তথ্যে সুসমৃদ্ধ এই মহান গ্রন্থটি সম্পর্কে আলোচনা ক'রতে গিয়ে সুপণ্ডিত শ্রীকৃষ্ণচৈতন্য ঠাকুর মহাশয় অগ্রসর হ'য়েছেন ঐতিহাসিক দৃষ্টি, বিচারশীলতা ও যুক্তিনিষ্ঠা নিয়ে। সব দেশের সব শ্রেষ্ঠ সাহিত্যকর্মকেই এ ধরনের আলোচনার সম্মুখীন হ'তে হয়, নূতনের আলোকপাত ঘটে তার নূতনতর মূল্যায়নে। এর ফলে দেশের সাহিত্য, সংস্কৃতি ও সমাজের কল্যাণ সাধিত হয়। শ্রীচৈতন্য চরিতামৃতের তথ্য ও তত্বের বিশ্লেষণ ও সমালোচনা মনীষী ডঃ বিমান বিহারী মজুমদার এবং অন্যান্য লেখকেরা আংশিকভাবে এবং প্রসঙ্গক্রমে কিছু কিছু ক'রেছেন। কিন্তু তার মৌল তত্ত্বের এ ধরনের সামগ্রিক আলোচনা এ যাবৎ কেউ করেননি।
লেখক শ্রীকৃষ্ণচৈতন্য ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃতের মূলের কথাটি ধ'রে টান দিয়েছেন এবং তার ওপর ক'রেছেন প্রখর বিশ্লেষাত্মক আলোকসম্পাত। কৃষ্ণদাস কবিরাজের পূর্বে শ্রীচৈতন্যের জীবনী লিখেছেন তাঁর অন্তরঙ্গ পার্ষদ মুরারি গুপ্ত, কবি কর্ণপুর, ভক্তপ্রবর বৃন্দাবন দাস ও জয়ানন্দ। এঁদের রচনায় শ্রীচৈতন্যের স্বরূপ ও লীলার যে ভাবাদর্শ ফুটে উঠেছে, কৃষ্ণদাস কবিরাজের নির্ণীত তত্ত্ব কিন্তু তা থেকে ভিন্নতর। এই কথাটি প্রমাণ ক'রতে গিয়ে লেখক নিপুণভাবে বিশ্লেষণ ক'রেছেন বাংলার ঐতিহাসিক পটভূমিকা, মধ্যযুগীয় সমাজ মানসে ক্ষয়িষ্ণু বৌদ্ধ সংস্কৃতির প্রভাব, সমকালীন উড়িষ্যার সাধকদের পরিবেশ এবং কৃষ্ণদাস কবিরাজের সিদ্ধান্তিত তত্ত্ববাদের বৌদ্ধ পঞ্চতত্ত্বের সিদ্ধান্ত দূরবিস্তারী ছায়া ফেলেছে। সে সিদ্ধান্ত যে কৃষ্ণদাসের পূর্বগামী চরিতকারদের থেকে আলাদা।
