Welcome to Dorlink
Selected Books
×
Mrityur Parapare | Bengali Book on Planchette

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prachi Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Religious & Mythological Criticism
  • Publication Year : 2024
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 720
  • Weight : 850 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹700.00/- Discount : 15% Off
Your Price : ₹595.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এ গ্রন্থ পরলোকগত ব্যক্তিদিগের অলৌকিক ক্রিয়াকাণ্ডের কাহিনী নহে। ইহা পরলোক সম্বন্ধীয় নূতন তত্ত্বে পরিপূর্ণ। সে তত্ত্বগুলির সমস্তই আত্মিকদিগের মুখের কথা-একটিও স্বকপোল-কল্পিত নহে। সেগুলি এমন, যে প্রত্যেক মানবের পক্ষেই অবশ্য জ্ঞাতব্য, কারণ সকলকে ত এক-দিন না একদিন ও-পারে যাইতেই হইবে। যেখানে যাইতেই হইবে সে স্থানের মনস্তত্ত্ব, সে স্থানে জীবনযাত্রা-প্রণালী, আচারব্যবহার-সাধনা ও ঊর্দ্ধগতির উপায় পূর্ব্বে হইতেই জানা থাকিলে, যাইয়া দেখিব যে কোনও নূতন ও অপরিচিত স্থানে আসি নাই এবং এই পৃথিবীর জীবনকেও সেই অনাগতের জন্য প্রস্তুত করিয়া লইতে পারিব। সেই কারণেই এই গ্রন্থ সম্পূর্ণ নূতন এবং অবশ্য পাঠ্য।

আত্মিকদিগের সমস্ত বাণীই-কোন মিডিয়মের মুখ-নিঃসৃত নহে। উহা স্মৈরলিখনের দ্বারায় লিখিত হইয়াছে। গ্রন্থকারকে যেরূপ ভাবে অতিশয় দ্রুত নানা মনোহর ভাষণ আমি লিখিতে দেখিয়াছি তাহা অতীব বিস্ময়কর। কোন মানুষের পক্ষেই অত দ্রুত লিখন সম্ভবপর নহে। বন্ধুকে লিখিতে দেখিলে ইহা মনে না হইয়া উপায় নাই যে অন্য কোন শক্তি তাঁহাকে দিয়া লিখাইতেছে।

প্রত্যেক মানুষের যাহা প্রতিদিনের জিজ্ঞাসার বিষয়, এই গ্রন্থে আত্মিকদিগের মুখের কথায় তাহারই উত্তর আছে। মৃত্যুভীতি যাহাতে দূর হয়, বিয়োগবিধূর-হৃদয় যাহাতে শান্তি লাভ করে-যাহাকে বলি মরিয়াছে, সে যে সত্যই মরে নাই-সে যে আসে, আসিয়া বাণী লিখাইয়া দেয়-সমাদর করিয়া ভোজ্য দেয় দিলে সে যে পরমানন্দে উহা গ্রহণ করে, এই সকল কথার যথার্থ্যই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয়। ইহা একখানি মনোহর এবং বিশেষভাবে শিক্ষাপ্রদ ধৰ্ম্মগ্রন্থ।