Writer : Gobindagopal Mukhopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Spirituality>Hinduism
- Publication Year : 2025
- ISBN No : NA
- Binding : Paste Board (Hard)
- Pages : 180
- Weight : 250 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
গীতার পরম মন্ত্র তাই একটিই: আপন আপন কর্মেতে অভিরত হও, নিখুঁতভাবে নিরলস হয়ে আপন কর্মটি সম্পাদন করো, কর্তব্যটি পালন করো-তাতেই তোমার সংসিদ্ধি। গীতা পূজা-অর্চনা, জপ-তপ করার কথা বলে না, বলে তোমার কর্ম দিয়ে তাঁর অর্চনা করো। কার অর্চনা করবো? তাহলে তো ঘুরে ফিরে আবার সেই ভগবান, ধর্মকর্মই এসে পড়ল বলে আশঙ্কা জাগতে পারে। ভগবানকে বা ধর্মকে এমনই সংকীর্ণ দৃষ্টি দিয়ে দেখেন বলেই তথাকথিত প্রগতিবাদীরা ধর্মের নামে আতঙ্কগ্রস্ত হন, ভগবানের নামে বিরূপ হন। প্রগতির নামে সবকিছু নিরাকরণের নেশায় মেতে তাঁরা ভুলে যান সেই আশ্রয় বা অধিষ্ঠানের কথা, যার উপর আমরা সবাই দাঁড়িয়ে আছি, যাকে ধরে সেই সৃষ্টিচক্র আবর্তিত হচ্ছে, যে অক্ষরের প্রশাসনে সূর্য-চন্দ্র বিধৃত হয়ে আছে, অগ্নি তাপ দিচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে, প্রতি জীবে জীবে হৃৎস্পন্দন ধ্বনিত হয়ে চলেছে।
গীতা বলছে, তোমার এই কর্মের স্পন্দনকে মিলিয়ে দাও সৃষ্টির সেই মূল স্পন্দনে, যেখান থেকে নিসৃত হয়ে এসেছে এই প্রবৃত্তির স্রোতধারা, যা এই সবকিছুকে পরিব্যপ্ত করে রয়েছে-এই তো তোমার অর্চনা, এই তো তোমার পূজা। এরই নাম যজ্ঞ। সৃষ্টির সূচনাতেই স্বয়ং প্রজাপতি এই যজ্ঞে দীক্ষা দিয়েই প্রতি জীবকে পাঠিয়েছেন, এর দ্বারাই তার সমৃদ্ধি, এর দ্বারাই তার সমস্ত অভীষ্ট কামনার পরিপূর্তি হবে জেনে। এই ব্যাপক চেতনার সঙ্গে যুক্ত না করে যে 'আপনারে শুধু ঘেরিয়া ঘুরে মরে পলে পলে', তার জীবনই নিষ্ফল, বেঁচে থাকাই বিড়ম্বনা, 'মোঘং পার্থ স জীবতি'। স্রষ্টার প্রবর্তিত এই পরস্পর ভাবনার মৈত্রীবন্ধনের চক্রকে অনুবর্তন না করে আমরা জীবনকে বক্র করে তুলেছি 'কুটিল কুপথ ধরিয়া দূরে সরিয়ে আছি পড়িয়া' এবং অন্য সবাইকে বঞ্চনা করে, কিছু না দিয়ে, শুধু কেড়ে নিয়ে চোরের মতো স্বার্থপর জীবন যাপন করছি।
গীতার আহ্বান তাই মুক্ত জীবনের জন্য, স্বচ্ছন্দ জীবনের জন্য আপনার স্বরূপে, বিশ্ব-ঐক্যবোধে প্রতিষ্ঠিত জীবনের জন্য। এখানে কোনো শিক্ষা চাপিয়ে দেওয়া হয়নি, ভগবান বলেছেন বলে মেনে নিতেও বলা হয়নি। বলা হয়েছে, সব দিক ভালোভাবে নিজে ভেবে-চিন্তে যা ইচ্ছা তাই করো- 'বিমৃশ্যৈতদশে যণ যথেচ্ছসি তথা কুরু।' এরকম সম্পূর্ণ স্বাধীনতা কোথাও কোনো গুরু তাঁর শিষ্যকে কি দিয়েছেন কোনো ধর্মগ্রন্থে? কারণ, ভগবান জানেন তিনি বলেই খালাস, করতে হবে তাকেই যে শুনল এবং তাকে করে পেতে হবে বা হতে হবে। অন্য কেউ তার হয়ে করে দেবে না বা পাইয়ে দেবে না। মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু, বাইরে তার কোনো শত্রু বা মিত্র নেই।
