Writer : Akshay Kumar Bandyopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Spirituality>Biography of Spiritual Persons
- Publication Year : 2024
- ISBN No : NA
- Binding : Paste Board (Hard)
- Pages : 420
- Weight : 650 gms
- Height x Width x Depth : 9.5x6.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
নাথ যোগী সম্প্রদায়ের এই যুগের শ্রেষ্ঠ সংবাহক গম্ভীরনাথ মহারাজ। আনুমানিক ১৮৩০ খৃষ্টাব্দে কাশ্মীরের জন্ম অঞ্চলের এক গ্রামে তিনি ভূমিষ্ঠ হন। তরুণ বয়সেই অজানালোকের হাতছানি আসে তাঁর জীবনে। ছুটে যান গোরখপুর মঠের ঋদ্ধি-সিদ্ধিসম্পন্ন যোসীবর গোপালনাথজীর চরণপ্রান্তে। দীক্ষা গ্রহণের পর দীর্ঘকাল তপস্যা করেন গয়ার ব্রহ্মযোনী পাহাড়ে ও কপিল-ধারায়। একসময়ে মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী এ'র কাছে সাধন-উপদেশ নিয়ে উপকৃত হয়েছিলেন।
ত্যাগব্রতী গম্ভীরনাথ আমন্ত্রিত হয়েও গোরখপুর মঠের মোহান্তের পদ গ্রহণ করেননি, কিন্তু সকলের একান্ত অনুরোধে গুরুধামের পরিচালনার ভার নেন। এই সময়ে যোগবিভূতি, জ্ঞান ও কর্মের অপরূপ সমন্বয় দেখা যায় তাঁর জীবনে। গুরু কৃপায় বিপুল যোগৈশ্বর্য তিনি লাভ করেন। আর এই ঐশ্বর্য এমন সহজ স্বাচ্ছন্দ্য ও মধুর ভঙ্গিমায় তিনি বহন করতেন যে একজন অসামান্য যোগী বলে তাঁকে চিনে নেওয়া অনেকের পক্ষে সম্ভব হতো না।
গম্ভীরনাথজীর ব্যক্তিত্ব ও যোগবিভূতি ছিল যেন ইন্দ্রজালের মত। মুহূর্তের ভেতর তা ঘটাতো বিস্ময়কর রূপান্তর।
সেবার প্রয়াগের কুম্ভ মেলায় এক দাঙ্গা বাধে। কি এক কারণে বৈরাগী নাগারা মহা উত্তেজিত হয়ে উঠেছে, লাঠি ও চিমটা নিয়ে যোগী ও সন্ন্যাসীদের উপর চালাচ্ছে তীব্র আক্রমণ। গম্ভীরনাথজী যোগী সম্প্রদায়েয় এক বিশিষ্ট নেতা। তার ছাউনিতেও নাগারা মারমুখী হয়ে ঢুকে পড়েছে। ভক্তেরা প্রাণপণে চেঁচিয়ে বলছে, "মহারাজ, ভয়ানক বিপদ আমাদের। ওরা ক্ষিপ্তপ্রায় হয়ে তাঁবুতে ঢুকে পড়েছে।”
গম্ভীরনাথঙ্গী ধ্যানস্থ ছিলেন। আসন থেকে বুখিত হয়ে এসে দাঁড়ালেন ক্ষিপ্ত নাগাদের সম্মুখে। প্রশান্তকণ্ঠে বললেন, "ব্যস! শান্তি করো, শান্তি করো।"
এ যেন যাদুমন্ত্রের উচ্চারণ! ক্ষিপ্ত নাগারা এক মুহূর্তে শান্ত স্তদ্ধ হয়ে যায়। হাতের অস্ত্রশস্ত্র নামিয়ে নতশিরে তারা তাঁবু পরিত্যাগ করে। দলে দলে সাধনকামীরা আসতেন গম্ভীরনাথ মহারাজের কাছে। ত্যাগী সাধককে তখন প্রায়ই বলতে শোনা যেত, "ক্যা, ম'য় পল্টন করেদে?” পরে কিন্তু রূপা বিতরণে তিনি উদ্বুদ্ধ হন, বহু লোক তাঁকে লাভ করে সদ্গুরু রূপে। বাংলাদেশেই তাঁর রুপার ধারা বেশী পরিমাণে বর্ষিত হয়।
১৯১৭ খৃষ্টাব্দে নাথপম্বের এই মহাযোগীর জীবনদীপ নির্বাপিত হয়।
