Welcome to Dorlink
Selected Books
×
Mrityu Rahasya | Mystery of Death by Swami Abhedananda

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ramakrishna Vedanta Math

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Religious & Mythological Criticism
  • Publication Year : 2020
  • ISBN No : 978-81-88446-07-6
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 260
  • Weight : 400 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹150.00/- Discount : 10% Off
Your Price : ₹135.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

আমেরিকা যুক্তরাষ্ট্রে বেদান্ত প্রচারকল্পে আমেরিকাবাসী ছাত্র ও শ্রোতৃবৃন্দের সামনে স্বামী অভেদানন্দ প্রদত্ত ১৯০৬ খ্রীষ্টাব্দের ২রা জানুয়ারী থেকে ৮ই মে পর্যন্ত ধারাবাহিক বক্তৃতাগুলি 'The Mystery of Death' শিরোনামে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের পুস্তক-প্রচার-বিভাগ থেকে গ্রন্থাকারে প্রকাশিত। 'কঠোপনিষদ'-এর মূল চিন্তা ও দর্শন অবলম্বনে উনিশটি বক্তৃতা তিনি দিয়েছিলেন। কেউ ভুল ক'রে মনে করতে পারেন যে, গ্রন্থটির উপজীব্য হয়ত পরলোক-বিজ্ঞান অর্থাৎ মৃত্যুর পরবর্তীকালে জীবাত্মার গতিবিধি সম্বন্ধীয় বিজ্ঞান ও প্রেতলোকের বিবরণ। আসলে কিন্তু তা নয়, এটি কঠোপনিষদে বর্ণিত ধর্ম ও দর্শন বিষয়ক গ্রন্থ যেখানে পাওয়া যাবে দিব্য সত্যের সন্ধানী শ্রীনচিকেতার সঙ্গে মৃত্যুর অধিপতি যমরাজের পূত-পবিত্র কথোপকথন। প্রাচীন ভারতের ধর্ম ও দার্শনিক চিন্তার এক প্রণালীবদ্ধ আলোচনা করেছেন গ্রন্থটিতে স্বামী অভেদানন্দ।

এই সূত্রে মনে করা যেতে পারে যে, র‍্যালফ ওয়াল্ডো এমার্সনের 'The Secret of Death' এবং স্যার এডুইন্ আর্নল্ডের রচিত 'The Secret of Death' গ্রন্থের নামকরণে উৎসাহিত হয়েই হয়ত স্বামী অভেদানন্দ তাঁর গ্রন্থের নামকরণ করেছেন The Mystery of Death'। শ্রীমদ্ভগবদ্গীতা, উপনিষদ এবং বেদান্তের সর্বোচ্চ ভাবনা ও ভাবকে আত্মভূত করেছিলেন এমার্সন। বিশেষতঃ দার্শনিক সোপেনহাওয়ারের দ্বারা তিনি উৎসাহিত হন উপনিষদিক ভাবরাজ্যে।