Welcome to Dorlink
Selected Books
×
Yogi Acharya Bhupendranath Sanyal O Rishi Kobi Rabindranath Thakur

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prachi Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Personality Analysis
  • Publication Year : 2020
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 200
  • Weight : 350 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹300.00/- Discount : 12% Off
Your Price : ₹265.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অধ্যাপক হরপ্রসাদ রায়ের পরিচিতি

অধ্যাপক শ্রী হরপ্রসাদ রায় বর্তমানে বহরমপুরের অধিবাসী হলেও বীরভূম জেলার পালিতপুর গ্রামের এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ পরিবারের উচ্চ অধ্যাত্ম চেতনাসম্পন্ন এবং উদার মনোভাবের ব্যক্তিত্বপূর্ণ পুরুষ। মাতা বীরেশ্বরী ও পিতা মণীন্দ্রকুমার রায় উভয়েই অত্যন্ত সরল, দয়ালু ও ধর্মানুরাগী দম্পত্তিরূপে সুনাম ছিল। ১৯৬৪ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুদীর্ঘ ৩৫ বৎসর ধরে মুর্শিদাবাদের বহরমপুর কলেজে অধ্যাপনা, বিভাগীয় প্রধান এবং কয়েক বৎসর প্রাতঃ ও দিবা বিভাগের অধ্যক্ষরূপে দায়িত্ব অত্যন্ত সুনামের সঙ্গে পালন করে ২০০১ সালের ২৮শে ফেব্রুয়ারি অবসরগ্রহণ করেন। কলেজের গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি তিনি প্রায় পঁচিশ বৎসর ব্যাপী ছাত্রছাত্রী নিয়ে বিভিন্ন জনকল্যাণ ও সমাজসেবামূলক কর্মসূচীর সঙ্গে 'আদর্শ গ্রাম উন্নয়ন' প্রকল্পের সফল রূপায়নের জন্য ১৯৭৮-৭৯ সালে তৎকালীন উপাচার্য্য ডঃ সুশীল কুমার মুখোপাধ্যায় কর্তৃক এন.এস.এস-এর প্রোগ্রাম অফিসার রূপে প্রথম পুরষ্কার লাভ করে বিশেষ সম্মানিত হন।

এই ধরণের পার্থিব কর্মব্যস্ততার মাঝেও সাধারণ লোকলক্ষুর অন্তরালে আত্মানুসন্ধানের মনোভাব নিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ করে তিনি অনেক সাধু, সাধক, সন্ন্যাসী ও যোগীদেব সংস্পর্শে আসেন। এঁদের মধ্যে বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য রিষড়ার প্রেম-মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা মহাতাপস তারানন্দ ব্রহ্মচারী, পরমহংস রামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী অভেদানন্দের শেষ সন্ন্যাসী শিষ্য পরিব্রাজক স্বামী বিনয়ানন্দ, যোগিরাজ শ্যামাচরণ লাহিড়ীর অন্যতম উন্নত শিষ্য পুরীর কড়ার বিশ্বখ্যাত ক্রিয়াযোগী পরমহংস হরিহরানন্দ, লাহিড়ী বাবার নাতি শ্রী সত্যচরণ লাহিড়ী মহাশয়ের কৃতী শিষ্য যোগাচার্য্য শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় এবং পরমহংস হরিহরানন্দ মহারাজের প্রবীণ শিষ্য নৈহাটির যোগাচার্য্য শম্ভু চৌধুরী এবং উড়িষ্যার সম্বলপুরের বিখ্যাত গৃহীযোগী ডঃ রাঘবানন্দ নায়েকের (রাজর্ষি রাঘবানন্দ) নাম উল্লেখযোগ্য।

অধ্যাপক রায়ের প্রথম রচনা বীরভূমের রাঢ় অঞ্চলের ইতিহাস খ্যাত ধর্ম ও সংস্কৃতি ক্ষেত্র পাইকর গ্রামকে কেন্দ্র করে গবেষণাধর্মী 'প্রাচীন প্রাচীকোটে মা ক্ষ্যাপাকালীর মহিমা' শীর্ষক গ্রন্থটি স্থানীয় জনমানসে বিশেষ সাড়া জাগায়। তরুন বয়স হতে বিশেষ অনুসন্ধিৎসু চিত্ত নিয়ে বহু জনপদের সুপ্রাচীন ঐতিহ্য ও গৌরব সমন্বিত অথচ বর্তমানে অবহেলিত স্থানগুলি ভ্রমণ করে 'গ্রাম-বাংলার তীর্থক্ষেত্র' শীর্ষক ধারাবাহিক রচনা, ধর্ম ও সংস্কৃতির পত্রিকা 'প্রেম-প্রবাহ'-তে প্রকাশিত হওয়ায় অনেকেই সাধুবাদ জানান। তারপর স্বামী অভেদানন্দের শেষ সন্ন্যাসী শিষ্য পরিব্রাজক স্বামী বিনয়ানন্দের জীবনকে কেন্দ্র করে তাঁর সারা ভারত সহ নেপাল ও মানস সরোবর ছাড়িয়ে স্বর্গপ্রতিম জ্ঞানগঞ্জের দুর্গম অঞ্চল পরিক্রমা এবং তাঁর সাধন জীবনের বহু দিব্য ও অলৌকিক (অলীক নয়) ঘটনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে বিবিধ সাংসারিক ও আধ্যাত্মিক সমাধানের ইঙ্গিত পূর্ণ তাঁর (অধ্যাপক রায়ের) অনবদ্য সাড়া জাগানো গ্রন্থ 'সাধক পথিক' শুধু ধর্মপিপাসু নরনারীদের দৈনন্দিন জীবনে অবশ্য পাঠ্যগ্রন্থ হিসাবে সমাদৃত নয়, আজও অনেক নবীন সাধকদের ধর্ম জগতে প্রবেশের জন্য অনুপ্রাণিত করে চলেছে।

অধ্যাপক রায় ১৯৮২ সালে অমরযোগ ক্রিয়াযোগে অভিষিক্ত হয়ে নিয়মিত ও বিধিমত ধ্যান ও ক্রিয়ানুশীলনে নিষ্ঠাভরে ব্রতী হওয়ায় পরমহংস হরিহরানন্দ মহারাজের বিশেষ আস্থাভাজন হন। ১৯৮৪ সালের ১৮ই মে এই মহানযোগীর স্বহস্তে লিখিত চিঠিখানি অধ্যাপক রায়ের যোগ সাধনার স্বীকৃতি স্বরূপ বলে উল্লেখ করা হ'ল -

ভগবানস্বরূপ হরপ্রসাদ বাবা,

"এতদিন পর আমি একজন প্রকৃত শিষ্য (Tne Disciple) পেয়েছি। সত্য অন্বেষী, যোগ্য, কৃতী আত্মনিবেদনকারী, গুরুসেবক, প্রকৃত শিক্ষিত, বাঙ্গালী শিষ্য একটি পেলাম। ..... আমার সঙ্গ করে যা সারতত্ত্ব পেয়েছেন, তা লিপিবদ্ধ করছেন শুনে মনে হচ্ছে এখন আমার আপনার কাছেই থাকা উচিত। কারণ সর্বধর্ম পুস্তকের তাত্ত্বিক অর্থ যা আমার দেহ অবসানে সর্বধর্মের গুহ্যরহস্য কবরিত হয়ে যাবে। ধ্যানে ডুবে আছে শুনে আনন্দ হ'ল। বাংলায় গেলে অবশ্যই পাঁচ-সাতদিন আপনার কাছে থাকব।"