Welcome to Dorlink
Selected Books
×
Baskerville Kukkur | Bengali Translation of The Hound Of The Baskervilles

Edited By : NA

Compiled By : NA

Translated By : Kulada Ranjan Roy

Publishers : Boibhashik (Hooghly)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre :NA
  • Publication Year : 2023
  • ISBN No : 978-93-91749-23-1
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 184
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x0.5 Inch
MRP : ₹350.00/- Discount : 12% Off
Your Price : ₹307.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

'বাস্কারভিলস কুক্কুর'  হল বিখ্যাত শার্লক হোমসের উপন্যাস "দ্য হাউন্ড অফ দ্য বাস্কেরভিলস"-এর প্রথম সম্পূর্ণ বাংলা অনুবাদ। অনুবাদটি 1934 সালে বিখ্যাত বাঙালি লেখক সুকুমার রায়ের কাকা কুলদরঞ্জন রায় করেছিলেন। এই বইটিতে, 1901-02 সালে সিডনি পেজেটের আঁকা এবং দ্য স্ট্র্যান্ড ম্যাগাজিনে প্রকাশিত 60টি চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। 

বইটির প্রাককথন লিখেছেন সন্দীপ রায়, এছাড়া বইটির ভূমিকা লিখেছেন রাজর্ষি গুপ্ত ও সম্পূর্ণ কাজটি তত্ত্বাবধান করেছেন পিনাকী দে। বিশ্বের বেশিরভাগ মানুষেরই প্রিয়তম গোয়েন্দা চরিত্র শার্লক হোমস - শার্লক হোমসের নাম প্রায় সব মানুষ জানে। গোয়েন্দা শার্লক হোমসের বিশ্বব্যাপী পরিচিতির অন্যতম ভিত্তি হচ্ছে 'দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিলস'। এখানে ক্রাইম এবং হরর- এই দুই জঁরের অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন ডয়েলসাহেব, এবং খুবই নিপুণ হাতে। ১৯০১ সালে 'দ্য স্ট্র্যান্ড' পত্রিকায় ধারাবাহিক আকারে প্রকাশিত হয় এই গল্প। সঙ্গে সিডনি প্যাজেট-এর অলংকরণ।

বাংলা ভাষায় শার্লক হোমস অনুবাদ করেছেন অনেকেই, কিন্তু হাউন্ড অফ দ্য বাস্কারভিলস-এর প্রথম অনুবাদটি করেন কুলদারঞ্জন রায়, এই 'বাস্কারভিল্ কুকুর', ১৯৩৪ সালে যা প্রথম প্রকাশিত হয়। সেই অনুবাদটিই নতুন রূপে, নতুন সজ্জায় এখানে আবার প্রকাশিত। এই টেক্সটটির সঙ্গে 'দ্য স্ট্র্যান্ড' পত্রিকায় প্রকাশিত সিডনি প্যাজেট-এর সবকটি ইলাস্ট্রেশন রয়েছে।

রায় পরিবারের অনেকেই, সেই উপেন্দ্রকিশোর থেকে শুরু করে, ছোটোদের জন্যে কলম ধরেছেন। কুলদারজন ছোটোদের জন্যে অনুবাদ করেছেন বিস্তর। পাশাপাশি, প্রাপ্তবয়স্কদের জন্যেও করেছেন বেশ কিছু অনুবাদ, যেমন এই তরজমাটি। সত্যজিৎ রায় এবং লীলা মজুমদার, দু'জনের মুখেই কুলদারঞ্জনের অনুবাদের ভূয়সী প্রশংসা শোনা গেছে। শুধুমাত্র অতীতকালেই নয়, এই 'বাস্কারভিল্ কুকুর' পাঠের সময় একই পরিমাণ রোমাঞ্চ অনুভূত হয় এখনও, বর্তমান যুগের ভিন্ন লেখ্যভাষা ও রীতির পাঠে অভ্যন্ত পাঠকদের মনেও। সময়কে অতিক্রম করে যাওয়া, তাও অনুবাদের মাধ্যমে- এ এক বিরল ও বিপুল সাফল্য কুলদারঞ্জনের।