Writer : Charanik
- Shipping Time : 7 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Historical Fiction
- Publication Year : 2022
- ISBN No : 978-81-95481-71-2
- Binding : Paper Back (Perfect)
- Pages : 208
- Weight : 300 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
ঐ মহামানব আসে অখণ্ড সংস্করণ ২০০৩ সালে প্রকাশের পর পরিবর্ধিত সংস্করণ ২০১০-এ প্রকাশিত হয় এবং তারপর পুনমুদ্রণ ক্রমান্বয়ে মে ২০১৬ ও অক্টোবর ২০২১। কিন্তু ২০১০-এর এপ্রিল পর্যন্ত জয়শ্রীতে চারণিকের রচনা প্রকাশের পরও আরো অনেক রচনা জয়শ্রীতে প্রকাশিত হয়েছে - 'অখণ্ড'-এ তা সীমাবদ্ধ রাখা যায় নি। সহজ ভাষায় বলতে গেলে 'যে কথার শেষ নিই'-তাই বর্তমান নতুন খণ্ডটি 'অশেষ' বলে চিহ্নিত হল।
জয়শ্রীতে চারণিকের বিবিধ প্রকাশিত রচনা জানুয়ারি ২০১১-সেপ্টেম্বর ২০১৮ ব্যতিরেকে এই খণ্ডের আকর্ষণ তিনটি অমূল্য চিঠি। 'লী'র তাঁর 'লিডার'কে লেখা এক ছোট্ট চিঠি আর দুটি দীর্ঘ চিঠি 'লী'র লিডার বা সৎগুরুদেব-এর 'লী'কে এবং মহাকালের স্নেহধন্য সুনীলকুমার ওরফে তাঁর প্রিয় মুকুলকে। চিঠি দুটির বিচ্ছিন্ন অংশ হয়তো চারণের 'ঐ মহামানব আসে'র পূর্ব-প্রকাশিত কোনো কোনো রচনায় কিছু উদ্ধৃত হয়েছে। কিন্তু এভাবে মহাকালের কোনো চিঠি ইতিপূর্বে সম্পূর্ণ উদ্ধৃত বা প্রকাশ হয়নি।
'সন্ন্যাসী ভারত পথিক' তথা ভগবানজী প্রসঙ্গে নানা কথা ও প্রকৃত প্রমাণবিহীন নানা তথ্য 'ফেসবুক' নামক একটি সংযোগ মাধ্যমে সম্প্রতি বহুল পরিমাণে উঠে আসছে-যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যমূলক। যাঁরা দীর্ঘদিনের ত্যাগ ও অধ্যবসায়ে 'সন্ন্যাসী ভারত পথিক'-এর জীবন ও বাণী প্রচারে, প্রতিষ্ঠায় ও প্রকাশে দৃঢ়সঙ্কল্প-'জয়শ্রী' পত্রিকা ও তার সহযোগী জয়শ্রী প্রকাশন নির্দ্বিধায় বলা চলে অদ্বিতীয়। জয়শ্রী পত্রিকা ও জয়শ্রী প্রকাশনের এই সাধনা নিরবছিন্ন চলতেই থাকবে। সুধী পাঠক সমাজ ও সারা ভারত তথা বিশ্বব্যাপী ভারত পথিক অনুরাগী সকল মানুষের শুভেচ্ছা নিয়ে আমরা এগিয়ে যাব।
চারণের কাছে মহাকালের মনের অর্গল খুলেছিল-তারই অভিব্যক্তি চারণ সংকলিত-লিপিবদ্ধ করে যাচ্ছে-আর দেখবে দূর থেকে-কজন সঙ্কল্পবদ্ধ হয়ে মহাকাল ভাবনায় আত্মনিয়োগ করে। আবেগ উচ্ছাস নয়-চাই আত্মত্যাগ, সর্বস্বপণ, বলিদান total sacrifice. চারণ-এর কলমে 'ঐ মহামানব আসে' এবং তার পরবর্তী অশেষ-অশেষই থাকবে-কারণ মহাকাল ভাণ্ডার অশেষ।
~~ প্রকাশক
১৮-এ, টেমার লেন, কলকাতা-৭০০ ০০৯
১লা জানুয়ারি ২০২২, কল্পতরু দিবস
