Writer : Niharkanti Samanta
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Educational>Engineering - Miscellaneous
- Publication Year : 2013
- ISBN No : NA
- Binding : Normal Jacket with Pasteboard
- Pages : 300
- Weight : 400 gms
- Height x Width x Depth : 8.9x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
অল্প সময়ে সহজ-উপলব্ধি ও অনায়াস-আয়ত্ত্বের জন্য মাতৃভাষায় যে-কোন বিষয় পঠন-পাঠন অতি আবশ্যক। এ প্রেরণা থেকেই কারিগরী বিদ্যার বই বাংলা ভাষায় লেখার চেষ্টা। অবশ্য, অনেক বাংলা প্রতিশব্দ খটকা লেগেছে, কানে বেসুরো ঠেকেছে। পাঠকের পক্ষে কোল্টা গ্রহণীয় হবে, তা তিনিই জানেন। আজ যা চালু নয়-কাল হয়ত তা চালু হয়ে যাবে। ভাষার সন্ধিক্ষণে সর্বদা এরকম ঘটে। নির্দিষ্ট পরিভাষার অভাবে আমার বাংলা প্রতিশব্দ যে সার্বজনীন হবে, সে দাবি আমি করতে পারি না। যাই হোক, লেখার সময় আমি নিম্নলিখিত নীতি মেনে চলবার চেষ্টা করেছি।
1. কারিগরী বিদ্যা হাতে কলমের বিদ্যা। তাই এই ভাষাকে ব্যবহারিক তথ্য কথ্য ভাষা বলে গণ্য করেছি।
2. অধিক প্রচলিত ও প্রচারিত তথা সর্বাধিক পরিচিত ইংরেজী শব্দ ইংরেজীতে না লিখে, বাংলা অক্ষরে লেখা হয়েছে। যেমন, পাম্প।
3. যেক্ষেত্রে ইংরেজী মূলশব্দ ও তার বাংলা প্রতিশব্দ উভয়ই সমান পরিচিত ও প্রচলিত, সেক্ষেত্রে বাংলা প্রতিশব্দই নেওয়া হয়েছে। যেমন, sedimentation-থিতান, water-supply-জল-সরবরাহ, pure-বিশুদ্ধ, well-কূপ, distribution-বণ্টন, ইত্যাদি।
4. যেখানে ইংরেজী মূল শব্দ ও তার বাংলা প্রতিশব্দের কোনটাই বিশেষ পরিচিত নয়, সেখানে সম-অর্থবোধক বাংলা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। যেমন, coagulation-তঞ্চন, sewage-পয়মল, sewer-পয়মল নল, ইত্যাদি।ত্যার
5. যেখানে ইংরেজী শব্দের কোন বাংলা প্রতিশব্দ এক কথায় প্রকাশ করা সম্ভব হয়নি, সেখানে বিশেষ চল্লি নয়, এরকম ইংরেজী শব্দকে ঐ ভাষায় উচ্চারণের সঙ্গে মিল রেখে বাংলা হরফে লেখা হয়েছে এবং বন্ধনীর মধ্যে বাংলায় তার অর্থ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ভাষায় বহুল প্রচারিত কোন টেকনিক্যাল শব্দ বৃহত্তর স্বার্থে ঐ ভাষাতেই জানা ও উচ্চারিত হওয়া বাঞ্ছনীয়। এর অর্থ পাঠকের কাছে সুস্পষ্ট করবার জন্য বাংলা প্রতিশব্দ দেওয়া উচিত মনে করেছি। আমার স্পষ্ট অভিমত-ইংরেজী ভাষায় ব্যবহৃত কোন টেক্সিক্যাল শব্দ মাতৃভাষায় অনুরূপ উচ্চারণের সঙ্গে মিল রেখে ব্যবহৃত হলে, আমাদের ভাষার কোন ক্ষতিবৃদ্ধি তো হবেই না, বরং তা সমৃদ্ধ হবে। এভাবে বিভিন্ন ভাষায় অনেক শব্দ মর্যাদার সঙ্গে আমাদের ভাষায় যে স্থান করে নিয়েছে, সে দৃষ্টান্ত ভুরি ভুরি আছে।
যাই হোক, বইটির মৌলিকতার দাবী আমি করতে পারি না। যে সব বই পড়ে আমি শিক্ষালাভ করেছি এবং শিক্ষকতা ও ব্যবহারিক জীবনে যে অভিজ্ঞতা লাভকরেছি বইটিতে তার সব কিছুরই প্রতিফলন ঘটবে। সুতরাং, আমার শ্রদ্ধেয় শিক্ষক, পূর্বসূরী ও গ্রন্থকারগণের কাছে আমি ঋণী ও কৃতজ্ঞ।
["ভারতী বুক স্টল" কোম্পানির মাধ্যমেই "অশোক পুস্তকালয়" , "অজন্তা প্রকাশনী"র বইসকল বিক্রয় করা হয়ে থাকে। ]
