Writer : Satinath Bhanduri
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Classics (Novel & Stories)
- Publication Year : 2023
- ISBN No : 978-81-942116-4-8
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 192
- Weight : 350 gms
- Height x Width x Depth : 8.5x5.7x0.5 Inch
If so, it will be notified
About the Book
জাগরী (১৯৪৬) সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস।
প্রকাশের সঙ্গে সঙ্গে বাঙালি শিক্ষিত সমাজ এই উপন্যাসটিকে অভ্যর্থনা জানান। পঠনকৌশল, চরিত্র-সৃষ্টি এবং বিষয়বস্তু-সমস্ত দিক থেকেই এই গ্রন্থটি একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসরূপে স্বীকৃত হয়েছে। রাজনীতির আবর্তে চক্রায়িত এক পরিবার-পিতা, মাতা এবং দুই পুত্র। এক পুত্রের সাক্ষ্যের ফলে আরেক পুত্রের মৃত্যুদণ্ডের পূর্বরাত্রির ঘটনা চারটি চরিত্রের স্বগতোক্তির মধ্য দিয়ে উদ্ভাসিত হয়েছে।
উপন্যাসের প্রেক্ষাপট ভারত উনিশ শো পঁয়তাল্লিশের আগের চলতে থাকা গান্ধী আন্দোলন। । বিলু একজন গান্ধীবাদী কংগ্রেস রাজনৈতিক কর্মী।রাজনৈতিক কারনে যার ফাঁসির আদেশ দেওয়া হয়।নীলু বিলুর সহোদর কিন্তু স্বভাব ও মতাদর্শ বিপরীত মেরুর। বিলুর বাবা যিনি একজন শিক্ষক ও মনেপ্রাণে কংগ্রেস কর্মী। বিলু-নীলুর মা একজন চিরায়ত মমতাময়ী মা। যার কাছে জীবনের মানেই সন্তানরা।
ধরুন, আগামীকাল ভোরে আপনার ফাঁসি হবে। শুধু একটা রাতের ব্যবধান, তারপরেই ফাঁসিকাষ্ঠে ঝুলতে থাকবেন। রাতে কি করবেন আপনি? ঘুমাবেন? মৃত্যুর চিন্তা করতে থাকবেন? নাকি হাজারো স্মৃতির ডালি নিয়ে বসবেন? বিলু বাবু সবকিছুই করেছে, মৃত্যু চিন্তা, স্মৃতিকাতরতা, একটু ঘুমিয়েও পড়েছিল বোধহয়। তারপর আবার সজাগ! কানখাড়া হয়ে আছে তার- একটা মোটর গাড়ির শব্দের জন্য, ওতে করেই ফাঁসিকার্য পরিচালনা করার লোকজন আসবে।
পূর্ণিয়ার সেন্ট্রাল জেলে ঘুম নেই আরও তিনজন মানুষের। দু'জন আছেন আপার ডিভিশন ওয়ার্ডে, বিলুর বাবা-মা; আর একজন বিলু বাবুর লাশ নেয়ার জন্য আছে জেল গেটে, নীলু: বিলু বাবুর ছোট ভাই। নীলুও জেলে ছিল, ছাড়া পেয়েছে। ভাববার বিষয় হচ্ছে ফুল ফ্যামিলি জেলে কেন!? আদর্শ রাজনৈতিক পরিবার বলা চলে, সকলেই কংগ্রেসী। এরা সকলেই ব্রিটিশ সরকারের রাজবন্দী। ১৯৪২ এর আগষ্টের আন্দোলন আর রাজনৈতিক অবস্থাকে ভিত্তি করে এই "জাগরী" উপন্যাস।
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিলুর ফাঁসির রায় হয়েছে নিলুর দেয়া সাক্ষ্যের কারণে! নিলু কংগ্রেস ছেড়ে কম্যিউনিস্টের আদর্শ ধারণ করে দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়ে নিজের রাজনৈতিক মতাদর্শ বজায় রেখেছে। যদিও ঐসব মূখ্য বিষয় নয়। প্রাধান্য পেয়েছে ঐ রাতের অংশ আর নিলু, বিলু আর বাবা-মা; ওরা সকলেই রাতটাকে কিভাবে নিচ্ছে, কি ভাবছে? রাতটিকে ঘিরে জেগে থাকা চারজন মানুষের আত্নবিশ্লেষণ নিয়েই জাগরী। সকলেরই চিন্তায় ছেদ পড়ে একটি মোটর গাড়ির শব্দে। ফাঁসির সময় হয়ে এলো.......
জাগরী মানে যারা জাগরিত, নিদ্রাহীন। পুরো উপন্যাসটি ফাঁসির রায় কার্যকরের রাতে এই চারজন জেল কয়েদীর মানস অবস্থার অসাধারণ বিবরণী।চরিত্রগুলোর পারস্পারিক সম্পর্ক নিয়ে ভাবনা,নিজেদের জীবন খতিয়ে দেখা,কারাগারের নিখুঁত অতি বাস্তব বর্ণনা, স্মৃতিচারণা, আত্মবিচ্ছেদের মাধ্যমে মানব জীবসের সমস্ত সারকথার হ্নদয়গ্রাহী বর্ণনা এই উপন্যাস।
সতীনাথ ভাদুড়ী সক্রিয় রাজনৈতিক কর্মী এবং আইনজীবী ছিলেন। তিনি বেশ কয়েকবার রাজনৈতিক কারনে জেল খাটেন। ফলে ওই সময়কার রাজনৈতিক ও জনজীবনেরর অভিজ্ঞতা উনি নিজে যা উপলব্ধি করে ছিলেন তারই হ্নদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। জেল দুনিয়ার বিস্ময়কর নিখুত বর্ণনা আর ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইলসের রসদ লেখক নিজ অভিজ্ঞতা থেকেই দিয়েছেন।
