Welcome to Dorlink
Selected Books
×
Pakdandir Buker Bhitor

Writer : Shubhamay Pal

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Parchment

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Travelogue>Travel Diary or Essay
  • Publication Year : 2022
  • ISBN No : NA
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 124
  • Weight : 250 gms
  • Height x Width x Depth : 07x05x0.5 Inch
MRP : ₹260.00/- Discount : 12% Off
Your Price : ₹228.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

পাহাড়, পাহাড়ের মানুষ আর পাহাড়কে ভালোবেসে ফেলা মানুষ-এই তিনের মধ্যে নিবিড় সম্পর্কের স্রোত কোন সুদূর অতীত থেকে নিরবচ্ছিন্ন ধারায় বহমান। সেই স্রোতের মধ্যে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে বিস্ময়, উপকথা, সারল্য, বিশালের সামনে নিজেকে নগণ্য বোধ করার মতো বিচিত্র অনুভূতির মুহূর্ত।

এই বই যিনি লিখেছেন, শুভময় পাল, তিনি তাঁর প্রথম যৌবন থেকেই পা দিয়েছেন পাহাড়কে ভালোবাসার ফাঁদে। তারপর একরকম নিরুপায় হয়েই বারবার বেরিয়ে পড়েছেন পাহাড়ি রাস্তায়। পাকদণ্ডির বাঁকে বাঁকে পাহাড়ের প্রায় দূষণমুক্ত আঁচলে তাঁর দেখা হতে থেকেছে পাহাড়, তার কোলে বাস করা মানুষ আর পাহাড়ের বুকে শ্বাস নিতে আসা মানুষদের সঙ্গে। এই বিচিত্র অভিজ্ঞতার মধ্যে বিছিয়ে আছে প্রবহমান ভারতবর্ষের সুর। সেই বিচিত্র অভিজ্ঞতার ঝুলি থেকে পাঁচটি খণ্ড ধরা রইল এই বইয়ে।

“পাঁচ পাকদণ্ডির গল্প নিয়ে এই বই। ১৯৯৬ থেকে ২০১৯, এই সময়ের মধ্যে কোথাও একবার, আবার কোথাও-বা বহুবার হেঁটে এসেছি এই পাঁচ পথে। পাহাড়, মানুষ, সময় মিলিয়েমিশিয়ে প্যালেটে রং গুলে তুলি বোলানোর চেষ্টা করেছি। পাহাড়ের আশ্চর্য জগৎ, তার ঘাসে, ধুপি পাইন গাছে, বরফে নদীতে মিশে থাকা গল্পরা; হাঁটার সঙ্গীরা, তাদের মজা, আনন্দ, দুঃখ; পোর্টার, গাইড, কোনো না কোনোভাবে জুড়ে থাকা পাহাড়ি মানুষ, তাদের সহজ চলন ছড়িয়ে আছে এই বইতে। টুকরো টাকরা লেখাগুলো জুড়ে জুড়ে বুনেছি এই ধাপচাষের নকশা। চরৈবেতি…” ~~ শুভময় পাল


শুভময় পাল-এর জন্ম ১৯৭০ সালে, জলপাইগুড়িতে। পেশায় রাজ্যসরকারের কর্মী। প্রথম যৌবন থেকেই পাহাড়ের প্রেমে পড়ে ভারতের বিভিন্ন পাহাড়ি পথে হেঁটে চলেছেন।