Welcome to Dorlink
Selected Books
×
Patalpuran | Chronology of Criminals of Bengal from 1946-2020

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : The Cafe Table

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Diary / Interview / Non-fiction
  • Publication Year : 2024
  • ISBN No : 978-93-91354-14-5
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 240
  • Weight : 499 gms
  • Height x Width x Depth : 8.9x5.7x01 Inch
MRP : ₹450.00/- Discount : 15% Off
Your Price : ₹383.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

পাতালপুরাণ - সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে নিয়ে একদম হালফিল পশ্চিমবঙ্গের অপরাধজগতের সালতামামি।  

এক বিশাল সময়কালকে কলমে জড়িয়ে নিয়ে বেড়ে উঠেছে এ লেখা।  যার কুশীলব হয়ে উঠে এসেছে সাধারণ মানুষের মনে একইসঙ্গে যুগপৎভাবে চরম কৌতূহল এবং ত্রাস সৃষ্টিকারী অজস্র সব বাহুবলীর নাম।  '৪০-'৫০-এর 'আনক্রাউনড কিংস অফ ক্যালকাটা আন্ডারবেলি' কিংবদন্তী গোপাল পাঁঠা, ভানু বোস, রাম চ্যাটার্জী, মিনা পেশোয়ারি থেকে শুরু করে '৭০-৮০-এর ফাটাকেষ্ট, চিনা, মীর মহম্মদ ওমর, দেবা দত্ত হয়ে একদম এই সময়ের রশিদ খান, শেখ বিনোদ, গব্বর, হাতকাটা দিলীপ, পিনাকী মিত্র, বুল্টন, হুব্বা শ্যামল, পলাশ, নেপু গিরি, রমেশ মাহাতো, সাট্টাডন রাম অবতার বাহিনী, অর্থাৎ সেই স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে একদম হালফিল পশ্চিমবঙ্গের অপরাধজগতের সালতামামি - এককথায় বলতে গেলে বাদ পড়েনি প্রায় কেউই।  

সেইসঙ্গে আছে বাংলাদেশ ও উত্তরপ্রদেশের কুখ্যাত সেইসব অপরাধীদের কথা যারা কোনো না কোনো সময় এসে ঘাঁটি গেড়েছে এই পশ্চিমবঙ্গের বুকে।  এ ছাড়াও আছে অপরাধের মূলধারার বাইরের বিচিত্র কিছু অপরাধের ধারার হদিশ।

বিশ্বাস, বিশ্বাসভঙ্গ, গড়ে ওঠা বন্ধুত্ব শত্রুতায় বদলে যাওয়া, চক্রান্ত, গুপ্তহত্যা অথবা সরাসরি হনন, এক বাহুবলীকে সরিয়ে অন্য বাহুবলীর উঠে আসা, অপরাধীর নাগাল পাওয়ার বিষয়ে পুলিশের কাছে অপরাধচক্রের মধ্যে মিশে থাকা সোর্স বা ইনফর্মারদের গুরুত্ব বা ভূমিকা---- সব কিছুই লিপিবদ্ধ হয়েছে এই বইতে।


সুপ্রিয় চৌধুরীঃ

বহু অকাজের কাজি, তবু কলম যে ধরতে পারেন সেটা নিজেরই জানা ছিল না দীর্ঘকাল। ফলে লেখালেখি শুরু করতে করতে সাতান্নটি বসন্ত পেরিয়ে গেছে। পেশাসূত্রে জড়িত ছিলেন একাধিক সামাজিক সমীক্ষা এবং গবেষণা সংস্থার সঙ্গে। কর্মজীবনে লব্ধ অভিজ্ঞতা নিয়ে একটি বই প্রকাশিত হয় 'ব্যবসা যখন নারীপাচার' শিরোনামে। প্রকাশনা-পরশপাথর। অতঃপর ২০১৪ সালে শারদীয় দেশ পত্রিকায় জীবনের প্রথম উপন্যাস 'দ্রোহজ' প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে পাঠকমহলে আলোড়ন ফেলে। পরবর্তীতে আরো দুটি উপন্যাস 'জলভৈরব' ও 'বৃশ্চিককাল' প্রকাশিত হয়েছে যথাক্রমে শারদীয় আনন্দবাজার এবং পত্রিকায়। এছাড়াও অসম্ভব প্রিয় এই শহরটার রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, তার মানুষজন, একাধিক ঘটনা... সব মিলিয়ে একটা নেশার মতো লেখকের কাছে। সেই সব অভিজ্ঞতার সংকলন নিয়ে 'আরেকটা কলকাতা' শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। ২০১৭ সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি পুরস্কার।

দ্য কাফে টেবল থেকে প্রকাশিত-'কেতজেল পাখি', 'শোণিতমন্ত্র' ও 'লালবাতিপাড়ার রোজনামচা'।