Writer : Mahasweta Debi
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Classics (Novel & Stories)
- Publication Year : 2023
- ISBN No : 978-81-84370-84-3
- Binding : Paste Board (Hard)
- Pages : 216
- Weight : 320 gms
- Height x Width x Depth : 8.7x5.7x0.5 Inch
If so, it will be notified
About the Book
বীরসা মুন্ডা ও তাঁর নেতৃত্বে ঐতিহাসিক মুন্ডা বিদ্রোহ অভ্যুত্থানের গল্প।
'অরণ্যের অধিকার' মানে বন-জঙ্গলের উপর অধিকার। সেই অধিকার কাদের?যারা অরণ্যের সন্তান তাদের। সেই সন্তান কারা? সেই সন্তান হলো আমাদের আদিবাসীরা। তারাই অরণ্যের আদিম সন্তান। অরণ্য তাদের মাতা।
কাহিনির প্রেক্ষাপট উনিশ শতকের শেষভাগ আর বিশ শতকের শুরুর সময়কাল। ছোটনাগপুরের মুন্ডারা দীর্ঘকাল ধরে শোষণের শিকার হয়ে আসছে। তারা অরণ্যাচারী, তারা অরণ্যের আদি আর অকৃত্রিম সন্তান। কিন্তু অত্যাচারী দিকুরা (মহাজন,জোতদার, জমিদার), মুন্ডাদের ভাষায় সেই আমরা হলাম 'দিকু' মানে বহিরাগত আর ইংরেজ সরকার বারবার মুন্ডাদের অরণ্যে তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করছে, তাদের ক্রীতদাসের মতো খাটিয়ে তৈরি করছে সম্পদের পাহাড়। কিন্তু গরিব মুন্ডারা খেতেও পাচ্ছে না, নেই তাদের বাসস্থান।
সেই প্রাচীনকাল থেকেই মুন্ডারা পিছিয়ে পড়া জাতি। তাদের নেই লিখিত ভাষা। আদালতেও তারা শোষিত সবসময়ই। জমিদার তাদের দাস হিসেবে কিনে নেয়। খাদ্যের বিনিময়ে মিশনারীরা তাদের খ্রিস্টান বানায়। সবসময়ই তারা শোষিত। বাঙালি জমিদার, ইংরেজ মিশনারী সবাই একত্র হয়ে তাদের শোষণ করে। এমন নয় যে তারা এর বিরুদ্ধে আন্দোলন করেনা। কিন্তু কোন আন্দোলন সংগ্রামই তাদের হৃদয়ে কম্পন জাগায় না। সেই কম্পন,সেই মুন্ডারী তাদের হৃদয়ে যে জাগায় তার নাম বীরসা।
এই নির্যাতিত, নিপীড়িত মুন্ডাদের নিজ অধিকার আর বাসভূমি ফিরিয়ে দেবার স্বপ্ন দেখায় তাদের "ভগবানতুল্য" বিরসা মুন্ডা। বীরসা তাদের আদিম শেকড় চিনতে শেখায়,তাদের আসল শত্রুকে চিনতে শেখায়,তাদের লড়াইয়ের মন্ত্রণা শেখায়,তাদের বুক ফুলিয়ে লড়তে শেখায়।বীরসা মুন্ডাদের ভগবান,সে হিন্দু বা খ্রিস্টান ভগবান নয়,সে মুন্ডা ভগবান।যে আবার তাদের মুন্ডারাজ ফিরিয়ে আনার স্বপ্ন দেখায়। স্বপ্নদ্রষ্টা পঁচিশ বছরের যুবক বিরসার নেতৃত্বে অরণ্যমাতাকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার আর নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়ে মুন্ডারা, যাদের প্রতিপক্ষ দিকু, অত্যাচারী ইংরেজ সরকার। বীরসা মুন্ডা তাঁর মানুষগুলোদের জাগিয়ে তুলেছিল, তাদের ভগবান হয়েছিল, তাদেরকে গর্ব করতে শিখিয়েছিল, মুন্ডা হয়ে জন্মানোর মধ্যে অসম্মানবোধের কিছু নেই। স্বাভাবিকভাবেই সরকার এই বিদ্রোহকে মেনে নিতে পারেনি। মেরেছিল মানুষগুলোকে গুলি চালিয়ে, বিনা বিচারে জেলে আটকে রেখে মেরেছিল। বিরসা মুন্ডার নেতৃত্বে পায় কী মুন্ডারা তাদের স্বপ্নভূমিকে ?
স্বাভাবিকভাবেই বীরসা হেরে যায় আধুনিক অস্ত্রশস্ত্রসজ্জিত ব্রিটিশ রাজের কাছে। কিন্তু হেরে যায়না বীরসার আদর্শ। মহাশ্বেতা দেবী খুব সুনিপুণভাবে তুলে এনেছেন মুন্ডাদের বিদ্রোহের ইতিহাস। বিদ্রোহের পটভূমি,মুন্ডাদের জীবনসংগ্রাম। তুলে এনেছেন একদম খাঁটি মুন্ডারী ভাষায়। অনেক শব্দ বুঝার জন্যে আপনাকে প্রায়ই গুগল ঘাটতে হবে তাও সব শব্দের অর্থ খুঁজে পাওয়া যায়না। কিন্তু একারণেই বইটি অনন্য। একদম র ইমোশন যাকে বলে মহাশ্বেতা দেবী ঠিক সেটাকেই বইয়ের পাতায় লিপিবদ্ধ করেছেন।
