Writer : Adwaita Mallabarman
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Novels & Novellas
- Publication Year : 2024
- ISBN No : 978-81-84372-77-9
- Binding : Paste Board (Hard)
- Pages : 392
- Weight : 520 gms
- Height x Width x Depth : 8.5x5.7x01 Inch
If so, it will be notified
About the Book
উপন্যাস সমগ্র অদ্বৈত মল্লবর্মণ
A collection of some novels of iconic writer.
অদ্বৈত মল্লবর্মণ (১.০১.১৯১৪ -- ১৬.০৪.১৯৫১)ঃ
কুমিল্লার ব্রাহ্মণবেড়িয়ায় গোকর্ণে জন্ম। সাহিত্যিক ও সাংবাদিক, মাতৃ পিতৃহীন নিঃসঙ্গ অদ্বৈত গ্রামের মানুষের সাহায্যে ১৯৩৩ খ্রিষ্টাব্দে ব্রাহ্মণবেড়িয়া অন্নদা হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। কিন্তু মেধাবী ছাত্র হয়েও কলেজের পড়া ছেড়ে অর্থোপার্জনের জন্য কলকাতায় এসে 'ত্রিপুরা' পত্রিকায় কর্মজীবন শুরু করেন। এরপর ক্যাপ্টেন নরেন দত্ত পরিচালিত 'নবশক্তি' কাগজে যোগ দেন। দেশ, মাসিক মোহম্মদী, নবযুগ, আজাদ, কৃষক ইত্যাদি পত্রিকায় বিভিন্ন সময়ে সহকারী সম্পাদকরূপে কাজ করেন। পরে বিশ্বভারতীর সঙ্গেও যুক্ত হন। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা বেরোলেও চার দশকে মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের পাশাপাশি বুদ্ধদেব বসু সম্পাদিত 'এক পয়সায় একটি গ্রন্থ' সিরিজে লিখে তিনি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।
'তিতাস একটি নদীর নাম' তাঁর স্মরণীয় উপন্যাস। প্রতিকূল সংঘাতে ক্রমশ মুছে-আসা মৎসজীবী যে মানুষের কাহিনি এই উপন্যাসে বর্ণিত হয়েছে তিনি সেই 'মালো' সম্প্রাদায়েরই লোক ছিলেন। তাঁর অন্যান্য রচনা: সাদা হাওয়া (উপন্যাস), সাগরতীর্থ, নাটকীয় কাহিনি, দল বেঁধে (গল্প গ্রন্থ), রাঙামাটি প্রভৃতি। তাঁর 'জীবনতৃষ্ণা' উপন্যাস 'লাস্ট ফর লাইফ'-এর অনুবাদ। বহু শিশুপাঠ্য কবিতাও রচনা করেছেন। অকৃতদার নিঃসঙ্গ অদ্বৈত বহু কৃচ্ছসাধন ও উদয়াস্ত পরিশ্রম করে যা উপার্জন করতেন তার অধিকাংশই ব্যয় করতেন দুঃস্থ পরিচিত জনের জন্য। মাত্র ৩৭ বছর বয়সে যক্ষায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
