Writer : Hemendra Kumar Roy
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Adventure
- Publication Year : 2023
- ISBN No : 978-93-93521-48-4
- Binding : Paste Board (Hard)
- Pages : 128
- Weight : 275 gms
- Height x Width x Depth : 8.5x5.7x0.5 Inch
If so, it will be notified
About the Book
'আবার যখের ধন' গল্পের ধাঁচ 'যকের ধন' এর মতই। বিমল কুমারের গুপ্তধনের উদ্দেশ্যে আফ্রিকার দুর্গম পথে যাত্রা,আর তাদের সঙ্গী হল মানিকবাবু, রামহরি ও পোষ্য কুকুর বাঘা।এরপর শত্রুদের পিছু নেওয়া, পথে শত্রুর আক্রমণ,এছাড়া বন্য জন্তুর উৎপাত তো আছেই। সবমিলিয়ে অ্যাডভেঞ্চার story হিসাবে ভালোই।
বিমল ও কুমারের দিন কেটে যাচ্ছিলো শান্ত ও নিস্তরঙ্গ ভাবে। এমনই এক সময় তাদের কাছে সাহায্যপ্রার্থী হিসেবে আগমন ঘটলো মানিকবাবুর। তাঁর বাড়িতে নাকি ব্যাপক ভূতের উপদ্রব। ব্যাপারটা সমাধানের জন্য বিমল ও কুমারের সাহায্য চান তিনি। আগ্রহী হওয়ায় বন্ধুদ্বয় রওনা দিলো মানিকবাবুর বাড়িতে৷ সেখানে গিয়ে ভূত রহস্যের সমাধান হোক না হোক, নতুন একটা রহস্যের গন্ধ পেয়ে গেলো ওরা৷ আর সেই রহস্য যে সে রহস্য না, গুপ্তধনের রহস্য!
মানিকবাবুর মেজোকাকা তাঁর মৃত্যুশয্যায় আফ্রিকা থেকে একটা চিঠি ও ম্যাপ পাঠিয়েছেন। যেখানে দাবী করা হয়েছে, ম্যাপ অনুযায়ী গেলেই পাওয়া যাবে রাশি রাশি গুপ্তধন। কিন্তু সেই পথ বড় বিপদসঙ্কুল। পাহাড়-জঙ্গল ডিঙ্গিয়ে, নানা হিংস্র প্রাণীর মোকাবেলা করে এবং জংলী অসভ্যদের এড়িয়ে সেই রত্নগুহায় পৌঁছাতে গেলে হতে হবে অতি সাহসী। আর বরাবরই সাহসী স্বভাবের বিমল ও কুমার অবধারিত ভাবেই ঝাঁপিয়ে পড়লো এই বিপদে। আফ্রিকার বুকে শুরু হলো ওদের অভিযান। সঙ্গী হলো রামহরি ও কুকুর বাঘা৷ আর সাথে ভীতু স্বভাবের মানিকবাবু তো রইলেনই। পথে এসে জুটলো সিংহদমন গাটুলা সর্দার।
এদিকে গুপ্তধনের পেছনে লেগেছে আরো অনেকেই। রাতের আঁধারে হামলা হলো বিমল-কুমারের দলের ওপর। চিঠি আর ম্যাপের জন্য মরিয়া হয়ে উঠেছে কারা যেন। এদিকে উটকো বিপদ হিসেবে বিশালদেহী 'ঘটোৎকচ' তো আছেই। আবার ওদিকে রত্নগুহা পাহারা দিচ্ছে অসংখ্য যখ। একটা অ্যাডভেঞ্চার গল্প জমে ওঠার জন্য এসব কিন্তু যথেষ্ট। আর গল্পটাও জমে উঠলো নিশ্চিতভাবে।
