Welcome to Dorlink
Selected Books
×
Jhore Mon Jhore | Collection of Bengali Short Stories

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ghare Baire Publication

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Short Story & Micro/Flash Stories
  • Publication Year : 2024
  • ISBN No : 978-93-91704-73-5
  • Binding : Paste Board (Hard)
  • Pages : 100
  • Weight : 300 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
MRP : ₹275.00/- Discount : 15% Off
Your Price : ₹234.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

অর্কদীপ্ত-যশোধরা, অর্চি-স্রোত, মৃত্তিকা অথবা রিমি বা সূর্যশিশির- এই বইয়ের দু'মলাটের মধ্যে থাকা চরিত্রগুলোর সঙ্কট কখনও আর পাঁচজনের মতোই 'চেনা দুঃখ-চেনা সুখের', কখনও বা হিসেবি প্রত্যাশার একবারে বাইরে।

প্রত্যেকের পরিবেশ-পরিস্থিতি ভিন্ন, কিন্তু নিজের মনের সঙ্গে তাদের সকলেরই নিরন্তর বোঝাপড়া চলেছে। স্বপ্ন দেখার মন আর স্বপ্নভঙ্গের বেদনা এই সব গল্পে হাঁটছে পাশাপাশি।

মানুষের সঙ্গে মানুষের, জগৎ-জীবনের বহিরঙ্গ এবং অন্তরঙ্গে সম্পর্কের যে নানা স্তর, তাকে দেখতে এবং দেখাতে চেয়েই তৈরি হয়ে উঠল 'ঝড়ে মন ঝরে'।

এই সংকলনের পাঁচটি গল্পের সবগুলিতেই ছড়ানো রইল মানব-মনস্তত্ত্বের সারল্য-জটিলতার নানা অভিজ্ঞান। প্রতিটি গল্পই কমবেশি অন্তর্দাহের, অন্তক্ষরণের। অন্তর্দৃষ্টি এবং অনুভবের বৈচিত্রেই প্রতিটি গল্প স্বাতন্ত্র্যচিহ্নিত।

সম্পর্কের নানা চেনা-অচেনা পথ ধরে চলতে চলতে পাঠক হয়তো কখনও কোনও বন্ধ দরজার মুখে পৌঁছে যাবেন, যেখানে পৌঁছনোর কথা তিনি পথচলার শুরুতে ভাবেননি। অসীম কৌতূহলে ঘরে ঢুকতে ইচ্ছে হলে দেখা যাবে, লেখক সেখানে ঝুলিয়ে রেখেছেন মস্ত তালা।

হৃদয় সংবেদী পাঠক যদি সে তালার চাবি খুঁজে পান, তবেই এই গল্পগুলির সার্থকতা। অবশ্য চাবি না-পেলে কেউ তালা ভেঙেও ঢুকতে পারেন ইচ্ছে করলে।


তিয়াস বন্দ্যোপাধ্যায়

জন্ম কলকাতায়। লেখালিখির শুরু ছোটবেলা থেকেই। লেখা প্রকাশিত হয়েছে বহু পত্রিকায়। গল্পের পাশাপাশি লিখেছেন কবিতাও।

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী তিয়াসের আগ্রহের কেন্দ্রে আছে প্রকৃতি। ঘুরতে ভালবাসেন, বেরিয়ে পড়েন সুযোগ পেলেই। মানব-মনের অলিগলিও তাঁর অন্যতম প্রিয় পর্যটনকেন্দ্র।

তিয়াস সাংবাদিকতা করেছেন বেশ কিছুদিন। পড়িয়েছেন। তৈরি করেছেন তথ্যচিত্র এবং ছোট দৈর্ঘ্যের ছবি। সঙ্গীত, সাহিত্য, চলচ্চিত্র- তিয়াসের চলাচলের ক্ষেত্র বহুধাবিস্তৃত। 'ঝড়ে মন ঝরে' তাঁর প্রথম প্রকাশিত বই।