Writer : Various/Multiple Writers
- Shipping Time : 7 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Mystery/Suspense & Paranormal
- Publication Year : 2021
- ISBN No : 978-81-8374-361-7
- Binding : Paste Board (Hard)
- Pages : 848
- Weight : 1499 gms
- Height x Width x Depth : 9.5x6.5x02 Inch
If so, it will be notified
About the Book
বাংলা সাহিত্যে রহস্য-রোমাঞ্চ-গোয়েন্দা কাহিনির শুরু হয়েছিল প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর দিয়ে ৷ এক-একটি বাস্তব রহস্যের পুলিশি তদন্তের ধারাবিবরণী ছিল সেই রহস্য কাহিনি ৷ এরপর দারোগাদের অভিজ্ঞতা লেখার একটা চল শুরু হয় ৷ কিন্তু সবই ছিল ‘কেস হিস্ট্রি’---সাহিত্যরসে সমৃদ্ধ গল্প বা উপন্যাস তাকে বলা যায় না ৷ রহস্য-গোয়েন্দা কাহিনি উপন্যাসের আদলে সাহিত্যের আঙিনায় প্রথম নিয়ে আসেন পাঁচকড়ি দে ৷ তাঁর বিখ্যাত উপন্যাস ‘নীলবসনা সুন্দরী’, ‘মায়াবী’, ‘হত্যাকারী কে ?’ ইত্যাদি ৷ পাঁচকড়ি দে’র জনপ্রিয়তা সেসময়ে ছিল ঈর্ষণীয় ৷
সেই ঐতিহ্যের কথা মনে রেখে ১৯৩২ সালে শুরু হয়েছিল রহস্য-রোমাঞ্চ কাহিনির প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘রোমাঞ্চ’ ৷ তারপর একে-একে আবির্ভূত হয়েছিল ‘তদন্ত’, ‘মাসিক রহস্য পত্রিকা’, ‘মাসিক গোয়েন্দা’, ‘ক্রাইম’, ‘অপরাধ’ ইত্যাদি পত্র-পত্রিকা ৷ একসময়ে এ জাতীয় পত্র-পত্রিকার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছিল তুঙ্গে ৷ অথচ আশির দশকের শেষে একে-একে এই পত্রিকাগুলো তাদের ‘শেষ সংখ্যা’ প্রকাশ করে ৷ রহস্য-রোমাঞ্চ সাহিত্যের একটা অধ্যায়ে যবনিকা নেমে আসে ৷
সেইসব লুপ্ত পত্রিকা থেকে প্রত্নবস্তুর মতো একশোটি গল্প উদ্ধার করেছেন অনীশ দেব ৷ অজস্র নামী-দামি লেখক মণিমাণিক্যের মতো এক-একটি গল্প লিখেছিলেন সেইসব পত্রিকায় ! রহস্য সাহিত্যের খনি ঘেঁটে একশোটি মণিরত্ন উপহার দেওয়া হল দু-মলাটে ৷ এতে যাঁরা লিখেছেন তাঁদের কয়েকজন হলেন : নারায়ণ গঙ্গোপাধ্যায়, নীহাররঞ্জন গুপ্ত, সুবোধ ঘোষ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পরিমল গোস্বামী, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভাস্কর রাহা, অভিজিৎ দত্ত প্রমুখ ৷
