Writer : Shyamal Gangopadhyay
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Novels & Novellas
- Publication Year : 2008
- ISBN No : 978-81-29507-61-7
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 568
- Weight : 650 gms
- Height x Width x Depth : 9.5x6.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
বাংলা সাহিত্যে কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় কোনও ভূমিকার অপেক্ষা রাখেন না। বিশেষত গদ্যসাহিত্যে তাঁর আসন এখন স্ব-প্রতিভায় দীপ্যমান।
যে দশটি উপন্যাস এই সংগ্রহে সংকলিত হল, তা অনেকদিন হয় অমুদ্রিত, নয়তো দুষ্প্রাপ্য, অথবা অন্য কোনও গ্রন্থে স্বল্প প্রচারে ছিল। এই উপন্যাস-সমূহ সম্পর্কে পাঠকের উৎসাহ এবং সপ্রশংস অনুসন্ধান আগ্রহ জাগায়।
দুই মলাটে আবদ্ধ করে পাঠকের সামনে উপস্থিত করতে পেরে আমরা দীর্ঘ-প্রতীক্ষিত একটি মহৎ কাজ করতে পেরেছি বলে বোধ করছি।
কোনও কালানুক্রম হয়তো নেই, এ-জাতীয় সংকলনে তা মান্য করারও তেমন বিধি নেই, তবু একটি দীর্ঘ সময় এই খণ্ডে ধরার চেষ্টা আছে। ধরা পড়ে যাবে পাঠকের কাছে লেখকের বিষয় নির্বাচন থেকে শুরু করে বলার ধরন অথবা শব্দবিন্যাস থেকে চরিত্র-নির্মাণের বিবর্তন। যেমন এই সংকলনের প্রথম উপন্যাস 'অনিলের পুতুল' প্রথম প্রকাশিত হয় ১৯৬৩ সালে এবং অষ্টম সংকলিত উপন্যাস 'শেষ বিকেলের আলো'-র প্রকাশকাল ১৯৯৯। দীর্ঘ ছত্রিশ বছরের পরিক্রমা। যাঁরা পূর্বপাঠক তাঁদের কাছে যেমন পুনরায় পাঠের আরেক অভিজ্ঞতা বা বিশ্লেষণ সম্ভব হবে, তেমনই যাঁরা নতুন পাঠক তাঁরা আবিষ্কার করতে পারবেন ছত্রিশ বছরের ব্যাপ্তিতে সংকলিত এই মাত্র দশটি উপন্যাসের মধ্য দিয়েই শ্যামল গঙ্গোপাধ্যায় নামের বিরল প্রতিভার এই লেখককে।
উল্লিখিত দুটি উপন্যাস সহ আর যে আটটি উপন্যাস এই খণ্ডে সংকলিত, তা হল-নির্বান্ধব, পরস্ত্রী, সরমা, স্বর্গে তিন পাপী, অলীকবাবু, একদা ঘাতক, বাম অলিন্দ, অদৃশ্য ভূমিকম্প।
শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম ২৫ মার্চ ১৯৩৩ এখনকার বাংলাদেশের খুলনা শহরে।
দেশভাগের পর এই বঙ্গে এসে ম্যাট্রিক পাশ করেন। তারপর কলকাতায় এসে কেমিস্ট্রি অনার্স নিয়ে আশুতোষ কলেজে ভর্তি হন। ছাত্র রাজনীতি করার অপরাধে বিতাড়িত হন কলেজ থেকে। কলেজ ছেড়ে হাওড়ার বেলুড়ের একটি ইস্পাত কারখানায় আড়াই বছর ইস্পাত গলানোর চাকরি করেন। চাকরি ছেড়ে ফের ভর্তি হন চারুচন্দ্র কলেজে। সেখান থেকে বাংলায় অনার্স নিয়ে গ্র্যাজুয়েট। কিছুদিন মথুরানাথ বিদ্যাপীঠে শিক্ষকতার পর যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগে শুরুর বর্ষে ভর্তি হন। পড়াশুনো অসমাপ্ত রেখে ১৯৫৮ সালে যোগ দেন 'আনন্দবাজার পত্রিকা'য়। সেখানে ১৯৭৬ পর্যন্ত ছিলেন। ১৯৭৭-এ আসেন 'যুগান্তর'-এ। এই সময়ই দায়িত্ব পান সাপ্তাহিক 'অমৃত' সম্পাদনার। ১৯৯০ পর্যন্ত ছিলেন 'যুগান্তর'-এ। তারপর ১৯৯০ থেকে আমৃত্যু 'আজকাল'-এ। 'বলরাম' ছদ্মনামে লিখতেন 'আনন্দবাজার পত্রিকা'-র 'ভূমিলক্ষ্মী'-র পাতায়। 'বৈকুণ্ঠ পাঠক' নামে সাপ্তাহিক 'অমৃত'-তে লিখতেন সাহিত্যের কলাম।
১৯৬৫ সালের ১১ অক্টোবর থেকে বসবাস শুরু করেন চম্পাহাটিতে। খবরের কাগজে চাকরি, ভূমিহীন চাষীদের নিয়ে বড় করে চাষ, পুকুর কাটা, সেই মাটি দিয়ে ইট বানানো ও বাড়ি তৈরি করা, গো-পালন-সবই করেছেন চম্পাহাটি পর্বে। সত্তর দশকের গোড়ায় চম্পাহাটি ছেড়ে আবার ফিরে আসেন কলকাতায়। এই পর্ব এবং এই সময়ের অভিজ্ঞতা লেখকের সাহিত্য-জীবনের উল্লেখযোগ্য কাল।
প্রথম উপন্যাস 'বৃহন্নলা', পরে ছাপা হয় 'অর্জুনের অজ্ঞাতবাস' নামে। মোট উপন্যাসের সংখ্যা প্রায় পঁচাত্তর, গল্প লিখেছেন আড়াইশোর বেশি।
১৯৯৩-এ পেয়েছেন সাহিত্য আকাদেমি পুরস্কার 'শাহজাদা দারাশুকো' উপন্যাসের জন্য। পেয়েছেন বিভূতিভূষণ, তারাশঙ্কর, ভূয়ালকা, শিরোমণি, মতিলাল, সর্বভারতীয় কথা পুরস্কার, গজেন্দ্রকুমার মিত্র স্মৃতি ও শরৎ স্মৃতি পুরস্কার।
২০০১-এর ২৪ সেপ্টেম্বর শ্যামল গঙ্গোপাধ্যায় প্রয়াত হন।
