Writer : Sankar (Manishankar Mukherjee)
- Shipping Time : 7 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Memoire
- Publication Year : 2023
- ISBN No : 9788129518460
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 376
- Weight : 499 gms
- Height x Width x Depth : 8.5x5.5x01 Inch
If so, it will be notified
About the Book
স্মৃতিচারণ এভাবেও করা যায়?
প্রিয়দের নিয়ে এত মায়া দিয়ে, এত সুন্দর করে লিখতে পারা সম্ভব? ...এ কারণেই বোধহয় শংকর আলাদা।
শংকর নামটা শুনলে বুকের মাঝে একটা সমুদ্র ভালো লাগে। লোকটা এত সুন্দর লিখে! কেন জানি না, লোকটা ভালো আছি বললেও মনে হয় না সত্যি ভালো আছে। সে দুঃখের কথা বললে আমার বিশ্বাস হয়ে যায়, লোকটা দুঃখের মাঝে আছে। ভালোবাসা আর জীবন সংগ্রামকে পায়ের তলাতে ফুলের টব বানিয়ে প্রিয়তমাকে উপহার শংকর ছাড়া কেউ দিতে পারবে না। সৈয়দ মুজতবা আলী, বিমল মিত্র,সত্যজিৎ রায়,প্রেমেন মিত্তির আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কালজয়ীরা ভিড় করেছেন শংকরের স্মৃতিকথায়। ব্যারিস্টার বারওয়েল সাহেব, বিবেকানন্দ ইন্সটিটিউট এবং আট ছেলে-মেয়ে রেখে মারা যাওয়া পিতার কথা ভুলতে পারেননি শংকর। অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন মাতৃঋণের কথা। দুঃখদিনে সংসার সায়র পাড়ি দেওয়ার সংগ্রামের স্মৃতি তো আছেই। সবই প্রবন্ধাকারে লিখেছেন শংকর। বাংলা সাহিত্যের প্রাতঃস্মরণীয় অনেকেই অত্যন্ত সরবভাবে উপস্থিত আছেন শংকরের স্মৃতির মণিকোঠায়। সাহিত্যকর্ম রচনায় তাঁদের আনন্দ-বেদনার কাব্যের বন্দনার চমৎকৃত হওয়ার পাঠ পাই শংকর, মণিশংকর মুখোপাধ্যায়ের 'চরণ ছুঁয়ে যাই'-এর ১ম খণ্ডে পাঠককে সুখময় সময় উপহার দেওয়ার শক্তি এই বইটির আছে।
এটা সে ধরনের বই, যা পড়লে প্রিয়দের আরো ভালোবাসতে ইচ্ছে করে,আর অপ্রিয়দের ক্ষমা। মোটিভেশন এর অভাব পড়লেও এ বই পড়া যেতে পারে, উত্থান পতনের গল্প ঘ্যানঘ্যানের বদলে এমন ঝরঝরে ভাষায় বিরল ! যারা আত্মজীবনীমূলক সাহিত্য পড়তে পছন্দ করেন, বইটি তাদের অনেক ভালো লাগবে। শংকরের বর্ণনাভঙ্গি অসাধারণ; পাঠককে ধরে রাখার মতো। স্মৃতি কথা অনেকেই লেখে। কিন্তু এরকম আবেগ দিয়ে অন্য কেউ লিখে কিনা জানিনা। কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি আছে।
