Writer : Sankar (Manishankar Mukherjee)
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Diary / Interview / Non-fiction
- Publication Year : 2019
- ISBN No : 9788129508959A
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 376
- Weight : 530 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
তিনটি উপন্যাসের (লক্ষ্যভ্রষ্ট,মনজঙ্গল,খবর এখন) সমন্বয়ে এই "কথা-মন্থন"। প্রতিটা উপন্যাসের চরিত্রগুলোকে আমরা সহজেই বাস্তবে খুজে পাই।বাস্তবের এই সাধারণ চরিত্রগুলোর কিছু গতানুগতিক ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়েই এই বই। স্কুল-কলেজ জীবনের ছোটবেলার বন্ধুদের বড়বেলাতেও খুব সহজেই একবার ঘুরে আসা যাবে গল্পের সাথে সাথে।
গল্প ১ - লক্ষ্যভ্রষ্ট
নিবারণ মুখার্জি লেখকের একজন কাছের বন্ধু ছিলেন - যে জীবনে বড় হতে চেয়েছিল আর বড় হওয়ার সব গুণ আর যোগ্যতাও যার ছিল কিন্তু কোনো কারণে সামান্য প্রুফরিডার হয়েই যিনি জীবন কাটিয়ে দিচ্ছিলেন।তার ঠোঁটের আগায় থাকতো দর্শন, কবিতা, যুক্তি, তথ্য, ছিলেন অত্যন্ত ভালো মানুষ, বন্ধুপরায়ণ, বুদ্ধিমান আর স্নেহশীল,কোথায় কি ভুল কেউই বুঝতে পারে না। শেষ পর্যন্ত লেখকের অনুরোধে নিবারণ রাজি হন মনোরোগ বিশেষজ্ঞ ড. সুধাকরের সাথে আলাপ করতে।
গল্প ২ - মনজঙ্গল
এটিও লেখকের একজন বন্ধুকে নিয়ে। রাধাগোবিন্দ শিকদার৷ ছোটবেলায় বাবাকে হারিয়ে শংকর যখন হঠাৎ নিজেকে একা আবিষ্কার করছিলেন, তখন পাশে ছিলেন এই মানুষটি। তারপর উনি নিজেও হারান বাবাকে, বিদায় জানান প্রেমিকাকে আর নেমে পড়েন জীবনযুদ্ধে। অনেক টানাপোড়েনের পরে জীবনে জয়ী হন এবং শেষ পর্যন্ত পুরানো প্রেমওকার সাথেই ঘর বাঁধেন কিন্তু তারপরই শুরু হয় কিছু মানসিক সমস্যা। এখানেও কাহিনীর সমাপ্তি ড. সুধাকরের চেম্বারে।
গল্প ৩ - খবর এখন
বিখ্যাত এক পিআর কোম্পানির প্রতিষ্ঠাতা নবকুমার মুখোপাধ্যায়। পাবলিক রিলেশন বা জনসংযোগ যে একটা আর্ট আর মানুষের মন আর তার আচরণ যে কতটা অদ্ভুত এটা নিয়েই গল্প। এতো কিছুর মধ্যে শেষ পর্যন্ত নিজেকেই যেন আর খুঁজে পাননা, সবসময় নিয়ম যুক্তি মেনে চলা মানুষটি কি যেন হিসাব মেলাতপ পারেন না।
