Writer : Kajal Bhattacharya
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Literature>Thriller (Crime & Detective)
- Publication Year : 2024
- ISBN No : NA
- Binding : Paste Board (Hard)
- Pages : 205
- Weight : 425 gms
- Height x Width x Depth : 8.5x5.5x0.5 Inch
If so, it will be notified
About the Book
এমন একটি বিস্তারিত, আন্তরিক ও বিশ্লেষণধর্মী রিভিউ লেখার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।
@Riju_Ganguly ?
বইটির গল্প, গবেষণা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং থ্রিলারের গতি নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করল। পাশাপাশি মুদ্রণ-প্রমাদ ও অলংকরণ প্রসঙ্গে আপনার গুরুত্বপূর্ণ পরামর্শও আমরা সাদরে গ্রহণ করছি।
রিভিউটি হল,
ভারতে আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি। তাজমহল— যার সৌন্দর্যের খ্যাতি তিনি শুনে এসেছেন আজন্ম— রয়েছে তাঁর দ্রষ্টব্যের তালিকায়। এই খবর পেয়ে, কূটনৈতিক অবস্থানের দিক দিয়ে ভারতকে চূড়ান্ত অপদস্থ করতে তাজমহলে নাশকতার ছক কষল এক প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু নিরাপত্তার বেষ্টনী পেরিয়ে তাজের মধ্যে তারা বিস্ফোরক রাখবে কীভাবে?
তার জন্য ভয়ংকর চাপ সৃষ্টি করা হল তাজে কর্মরত এক প্রত্নতাত্ত্বিকের উপর। তাঁর পরিবারকে পণবন্দি করে ফেলা হল।
তারপর?
আর কে-কে জড়িয়ে আছে এই ষড়যন্ত্রে? সামান্য সন্দেহ হলেই যেখানে বন্দিদের জন্য অপেক্ষা করছে অত্যাচার, এমনকি মৃত্যু, সেখানে কীভাবে ভারতীয় নিরাপত্তা বলয়কে এই বিষয়ে জানানো হবে?
কীভাবে মুক্ত হবে বন্দিরা?
কীভাবে ব্যর্থ করা যাবে এই ষড়যন্ত্রকে?
ঘরোয়া রাজনীতির নিরিখে এপার বাংলায় বেশ কিছু পলিটিক্যাল থ্রিলার লেখা হয়েছে সম্প্রতি। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, সন্ত্রাস— আর তাদের সবাইকে চালিত করা ধর্মীয় বিদ্বেষ নিয়ে কিছু লেখা বড়োই কঠিন কাজ। শুধু লেখনী নয়; এমন রচনার জন্য প্রয়োজন কঠোর রিসার্চ, মিলিটারি ইনটেলিজেন্সের বাস্তবিকতা, আর সাহস।
কাজল ভট্টাচার্যের লেখনী, গবেষণার গভীরতা এবং চরিত্র-চিত্রণ নিয়ে কোনো সংশয়ের অবকাশ ছিল না। তবে এই লেখাটি পড়া শুরুর আগে একটাই কথা মনে হয়েছিল।
এই দীর্ণ উপমহাদেশে এমন এক বিস্ফোরক বিষয় নিয়ে থ্রিলার কি শেষ অবধি থ্রিলিং হবে, নাকি তা পর্যবসিত হবে সরকারি প্রোপাগান্ডায়?
বইটি শেষ করে দায়িত্বের সঙ্গেই বলতে পারি, প্রথম থেকে শেষ অবধি এই বই এক রুদ্ধশ্বাস থ্রিলার। এতে বিভিন্ন ঘটনা ও চরিত্রকে চালিত করেছে রাজনীতির মন্ত্রীরা। বোড়ে হয়ে মরেছে নানা ধর্মের, নানা ভাষার মানুষ। কারও ঘটেছে উত্তরণ, কেউ বা তলিয়ে গেছে রিপুর জালে। এমনকি অন্তিম লাইনে গিয়েও বইটা আমাদের মনে-মনে তৈরি করেছে এই অন্তহীন চতুরঙ্গের পরের মোলাকাতের জন্য।
কিন্তু বইটা এক মুহূর্তের জন্যও পাঠককে শিথিল হতে দেয়নি— সত্যিকারের থ্রিলারের ঠিক যেমন হওয়া উচিত!
বইটিতে কিছু অনভিপ্রেত মুদ্রণ-প্রমাদ আছে। গল্পের গতিতে সেগুলো পেরিয়ে যাই ঠিকই, তবে পরবর্তী মুদ্রণে এগুলো শুধরে নেওয়াই কাঙ্ক্ষিত।
বইটাতে একটাও ছবি নেই বলে কিঞ্চিৎ হতাশ হলাম। এমন একটা দুর্দান্ত গল্পে কিছু সাদা-কালো অলংকরণ, আর কিছু মানচিত্র বা স্কেচ-ম্যাপ বড্ড জরুরি ছিল। পরবর্তী সংস্করণে কি এই নিরিখে কিছু করা সম্ভব? হলে বড়ো ভালো হয়।
সব মিলিয়ে এই বই এপার বাংলায় আন্তর্জাতিক রাজনীতি ও সন্ত্রাস নিয়ে লেখা সেরা ক'টি উপন্যাসের মধ্যে অন্যতম বলেই আমার ধারণা।
যদি গতিময়, অ্যাকশন ও ইমোশনে ঠাসা থ্রিলার পছন্দ করেন, তাহলে এই বইটি আপনার জন্যই লেখা হয়েছে।
