Welcome to Dorlink
Selected Books
×
Kaaldakshina - Anyo Ramayan | Bengali Mythological Fiction on the Uttarkanda of Ramayana

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Prajnaa Publications

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Mythological/Religious Fictions
  • Publication Year : 2023
  • ISBN No : 978-81-96574-98-7
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 311
  • Weight : 600 gms
  • Height x Width x Depth : 8.5x5.5x0.75 Inch
MRP : ₹450.00/- Discount : 15% Off
Your Price : ₹381.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

রাম ঐতিহাসিক না কাল্পনিক? অবতার, ঈশ্বর নাকি হতভাগ্য রাজকুমার? এই তর্কের বোধ হয় শেষ নেই, হয়তো হবেও না শেষ। ঈশ্বর মানবরূপে জন্মালেও কি সমসাময়িক নশ্বর দ্বিপদীরা বুঝতে পারে নাকি স্বয়ং ঈশ্বরই পারে?

কিন্তু মানুষের ঈশ্বরত্ব? 

সূর্যকে স্পর্শ করলে কি মানুষ ঈশ্বর হয়? 

বা শিবকে বন্দী করলে? 

অথবা মহাকালের গতিপথ ঘুরিয়ে ভগীরথ হলে? 

যে মানুষ কোটি সভ্যতাকে রক্ষা করে সে কি ঈশ্বর নয়?

রাম ঈশ্বর বুঝি তাই রাবণের জন্য। রাম নিছক রাজকুমার যদিনা রাবণের অগাধ ব্যাপ্তির সমুদ্রে শামুক কুড়ানো যায়। রামায়ণের উত্তরকান্ড তাই শুধু উত্তর কান্ড নয়, উত্তরও বটে। একমুঠো পূর্বকথা, হঠাৎই এক ঝাঁক অজানা চরিত্রের ঘনঘটা - সালকটঙ্কটা, কৈকসি, বিদ্যুজ্জিহ্ব... আগের লঙ্কা কান্ড অবধি বলা চরিত্র গুলো অবধি যেন সাদা কালো দাবার ছক হারিয়ে কেমন ধূসর হয়ে যায় এখানে এসে। কুয়াশা কাটা চোখ তুলে মেলে ধরে না-প্রশ্নের খাতা।

হ্যাঁ, উত্তরকান্ড শুধুই শম্বুক হত্যা আর সীতার বনবাস নয়। উত্তরকান্ড রাবণের কথা, তার জীবনের কাহিনী, তার ঘর বাঁধার আর ঘর ভাঙার ইতিহাস। ইতি অ হাস যেহেতু এইরকমই বলা হয়ে থাকে সারদা রামায়ণে, তামিল বা থাই রামাকিয়েনএ। উত্তরকান্ড তাই রামায়ণের সেই মনিমানিক্যের আকর, যা নিয়ে বাংলা সাহিত্যে চর্চা হয়েছে বড় কম। সেই উত্তরকান্ডকে কান্ড করেই ডালপালা মেলেছে আমার লেখা কালদক্ষিণা। রাম আসার আগের রামায়ণের কাহিনী। রাবণের কাহিনী আর কাহিনী সাত যুযুধান নারীর। অঞ্জনা, সাগরিকা, তারা, বেদবতী, মালিনী, মন্দোদরী আর মীনাক্ষী।